AUS vs WI Test: গাব্বায় রূপকথার জয় ক্যারিবিয়ানদের, নিরাপত্তাকর্মী থেকে ম্যাচের নায়ক শামার জোসেফ
প্ৰথম টেস্টে লড়াই করে হারতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। তবে গাব্বায় দ্বিতীয় টেস্টেই ইতিহাস ঘটিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ১-১ করলেন ক্যারিবিয়ানরা। ঘরের মাঠে সিরিজ় জয় অধরাই থাকল টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের। অজিদের মুখের গ্রাস ছিনিয়ে নিলেন শামার জোসেফ। পায়ে চোট নিয়ে বল করতে নেমেও ৬৮ রানে ৭ উইকেট নিলেন। সেইসঙ্গে রূপকথার নায়ক হলেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেই কৌলিন্য আগের মতো নেই। গৌরবের সেই সূর্য অনেকটাই পশ্চিম আকাশে ঢলে পড়েছে। কিন্তু রূপকথার গল্প লিখতে এখনও ভুলে যায়নি ক্যারিবিয়ানরা। আর সেই গল্পের মধ্যে থেকেই মাঝেমধ্যেই উদ্ভাসিত হন রূপকথার নায়করা। যেমন গাব্বায় হলেন শামার জোসেফ।

ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, 'সুসংবাদ। স্ক্যানে কোনও চিড় ধরা পড়েনি শামরের গোড়ালিতে। মেডিক্যাল টিম ওঁকে ধারাবাহিক পর্যবেক্ষণে রাখবে। আগামীকাল পুনরায় ওঁর অবস্থা খতিয়ে দেখা হবে। দ্রুত আরোগ্য কামনা করছি আমরা।'
রবিবার শুধু বল হাতে নামলেই না, ৬৮ রানে ৭ উইকেট নিলেন।দলকেও জয় এনে দিলেন। তবে জানেন কী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হওয়ার আগে নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন। অর্থ উপায় করে পরিবারকে সাহায্য করার জন্য।
২০২৪ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছে। আর ডেবিউ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেই তিনি পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। ক্যারিবিয়ান ক্রিকেটে নতুন নায়াক এখন শামার।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ের ৩১১ রানের জবাবে ৯ উইকেটে ২৮৯ রান তুলে ডিক্লেয়ার করে দেয় সাহসী অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ় করে ১৯৩ রান। জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কামিন্সদের ইনিংস শেষ হল ২০৭ রানে।
প্রিয় দলের জয় দেখে কেঁদে ফেললেন ধারাভাষ্যকার ব্রায়ান লারা।গাব্বায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শেষ হতে না হতেই কমেন্ট্রি বক্সে লাফিয়ে ওঠেন ক্যারাবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। রাজপুত্রকে জড়িয়ে ধরলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন অ্যাডাম গিলক্রিস্ট। এই জয় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে থেকে যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications