Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অধিনায়কত্বের আশ্বাস দিয়ে ভারতীয় দল থেকে বাদ! গ্রেগ চ্যাপেলের কীর্তি ফাঁস করলেন বীরেন্দ্র শেহওয়াগ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ারে কতটা ক্ষতি যে গ্রেগ চ্যাপেল করেছিলেন তা সকলেরই অজানা। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য গ্রেগকে কোচ করে আনার পক্ষে সওয়াল করেছিলেন সৌরভ। যদিও হিতে বিপরীতই হয়। গ্রেগের কোচিংয়ে তলানিতে চলে যায় ভারতীয় ক্রিকেট। এবার গুরু গ্রেগের কীর্তি ফাঁস করলেন বীরেন্দ্র শেহওয়াগ।

গ্রেগ চ্যাপেলের কীর্তি ফাঁস করলেন বীরেন্দ্র শেহওয়াগ

শেহওয়াগ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যখন গ্রেগ চ্যাপেল এলেন, তিনি প্রথমেই বলেছিলেন শেহওয়াগ পরবর্তী অধিনায়ক হবেন। কিন্তু আমি জানি না ২ মাসে কী এমন হলো যে, আমি ভারতীয় দল থেকেই বাদ পড়ে গেলাম! অধিনায়কত্ব তো দূরের কথা। বীরুর কথায়, আমি বরাবর বিশ্বাস করে এসেছি, ভারতীয় দলকে কোচিং করানোর মতো ভালো কোচ রয়েছেন। বিদেশি কোচের দরকার নেই।

জন রাইটের পর ফের কেন বিদেশি কোচ আনার দরকার তা জানতে চেয়েছিলেন বীরু। দলের সিনিয়রদের এ নিয়ে প্রশ্ন করেন। শেহওয়াগের কথায়, তখন সকলেই বলেছিলেন ভারতীয় কোচেরা নিরপেক্ষতা বজায় রাখতে পারেন না। তাঁদের পছন্দের প্লেয়াররা খেলেন, বাকিদের সরিয়ে দেওয়া হয়। কিন্তু বিদেশি কোচ এলে এমনটা হবে না। কিন্তু বীরুর মতে, এই যুক্তি ধোপে টেকেনি। কেন না, তেন্ডুলকর, দ্রাবিড়, সৌরভ বা লক্ষ্মণদের সঙ্গে কাজ করতে বিদেশি কোচেরাও চাপ অনুভব করেছেন।

ভারত ২০১১ সালের বিশ্বকাপ জিতেছিল গ্যারি কার্স্টেনের কোচিংয়ে। তাঁকেই সেরা বিদেশি কোচ হিসেবে বেছে নিয়েছেন শেহওয়াগ। তিনি বলেন, আমি মনে করি ভারতীয় দলকে কোচিং করানোর দরকার পড়ে না। একজন ম্যানেজার দরকার যিনি সব প্লেয়ারকে একত্রিত করতে পারেন এবং বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে পারেন। এমন কোচ দরকার কোন প্লেয়ারের কতটা প্র্যাকটিস প্রয়োজন। এই নিরিখে গ্যারি কার্স্টেন ছিলেন সেরা। তিনি আমাকে ৫০টি, দ্রাবিড় ও সচিনকে ২০০টি করে বল খেলতে বলতেন। তারপর প্রয়োজনীয় বিশ্রামও দিতেন।

২০১৭ সালে যখন অনিল কুম্বলের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক ভালো যাচ্ছিল না তখন তাঁকে কোহলি ও তৎকালীন বোর্ড সচিব অমিতাভ চৌধুরী কোচ হওয়ার জন্য আবেদন করতে বলেন বলে জানিয়েছেন শেহওয়াগ। অমিতাভ চৌধুরী বলেছিলেন, বিরাট ও কুম্বলের সম্পর্ক ভালো জায়গায় নেই। সে কারণে শেহওয়াগকেই কোচ করতে চেয়েছিলেন তাঁরা। বীরুকে বলা হয়েছিল ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি কুম্বলের সঙ্গে চুক্তি রয়েছে। এরপর দল নিয়ে বীরুই ওয়েস্ট ইন্ডিজে যেতে পারবেন। শেহওয়াগ হ্যাঁ বা না বলেননি। কিন্তু নিজের পছন্দের সাপোর্ট স্টাফ চেয়েছিলেন। তা বোর্ড দিতে রাজি হয়নি। শেহওয়াগও তাই কোচের পদ পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+