Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sanju Samson: আঙুলে চোট গুরুতর! আইপিএলের আগে রাজস্থান রয়্যালস শিবিরের চিন্তা বাড়ালেন সঞ্জু

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই সঞ্জুর চোট নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে সঞ্জুর আঙুলের চোট বেশ গুরুতর। ফলে আগামী এক মাসের বেশি সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

মুম্বইয়ে পঞ্চম টি২০ ম্যাচে জোফ্রা আর্চারের সঙ্গে সংঘর্ষে আঙুলে চোট পান সঞ্জু। জানা গিয়েছে তাঁর আঙুল ভেঙ্গে গিয়েছে। তার ফলে এক মাসের বেশি সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি দলেও সুযোগ পাননি সঞ্জু। ফলে আগামী কয়েকমাসে তাঁর কোনও আন্তর্জাতিক কোন ম্যাচ নেই।

চোট পাওয়ার ফলে কেরলের হয়ে রঞ্জি ম্যাচ খেলতে পারবেন না জানা গিয়েছে ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক। সঞ্জু তাঁর নিজের শহর তিরুবনন্তপুরমে ফিরে এসেছেন। কয়েকদিন বিশ্রাম নিয়ে তিনি রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন। রিহ্যাব পর্ব শেষ হওয়ার পরেই আবার অনুশীলনে ফিরতে পারবেন। তবে তাঁর আগে এনসিএ-র অনুমতি লাগবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সঞ্জুর ডান হাতে তর্জনীতে ফ্র্যাকচার হয়েছে, এখন তাঁর পুরোপুরি সুস্থ হতে ৫ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। ফলে আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে কেরলের হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাঁর কোনও খেলার সম্ভাবনাই নেই। আগামী মাসেই শুরু হবে আইপিএল রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু।

আইপিএল শুরুর একমাস আগে সঞ্জুর এই চোট চিন্তা বাড়িয়েছে রাজস্থান রয়্যালস শিবিরের। চোটের জন্য কি আইপিএলের প্রথম দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না সঞ্জু, যদিও বিসিসিআইয়ের সূত্রটি জানিয়েছেন, মনে করা হচ্ছে আইপিএলে রাজস্থানের হয়ে প্রথম থেকেই খেলতে পারবেন সঞ্জু।

মুম্বইয়ের শেষ টি২০ সঞ্জু চোট পাওয়ায় ভারতীয় দলের উইকেট রক্ষকের ভূমিকা পালন করেন ধ্রুব জুরেল। টি-২০ সিরিজের দলে সুযোগ পেয়েছেন সঞ্জু রবিবার শেষ ম্যাচে ব্যাট করতে ১৬ রানও করেন।
এর আগে বিজয় হাজারে ট্রফিতে কেরল দলের হয়ে না খেলায় সঞ্জুকে নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। প্রস্তুতি শিবিরের যোগ না দেওয়ার জন্যই বিজয় হাজারের দলে সঞ্জুকে রাখেনি কেরল ক্রিকেট সংস্থা। এর ফলে এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের সুযোগ পাননিও বলেও অভিযোগ উঠে, যা নিয়ে বিতর্ক কম হয়নি। ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+