Sana Ganguly: সৌরভ-ডোনার কন্যা সানা যোগ দিলেন নতুন চাকরিতে, জানুন বিস্তারিত
Sana Ganguly: বর্ষবরণের আগেই সুখবর গঙ্গোপাধ্যায় পরিবারে। সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যা সানা যোগ দিলেন নতুন চাকরিতে। ইনোভার্ভ নামক সংস্থায় সানা পূর্ণ সময়ের কনসালট্যান্ট হিসেবে যোগ দিলেন।
কন্যার চাকরিতে যোগদানের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ডোনা। আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

মাস চারেক আগে সানার সমাবর্তনের আসরে হাজির হয়েছিলেন সৌরভ ও ডোনা। ইউসিএল থেকে অর্থনীতিতে স্নাতক হন সানা। এরপর তিনি ডেলয়েট, পিডব্লিউসি-সহ কয়েকটি সংস্থায় ইন্টার্নশিপ করেছেন। ম্যানেজমেন্ট কনসালট্যান্সিকেই সানা নিজের কেরিয়ারের উত্তরণের পথ হিসেবে বেছে নিয়েছেন।
ইনোভার্ভ বিখ্যাত বুটিক কনসালট্যান্সি। সানা জানিয়েছেন, কেরিয়ার গড়ার লক্ষ্যে এগিয়ে চলার প্রথমেই স্থির করেছিলাম ইন্ডাস্ট্রির সেরাদের সঙ্গে কাজ করব। সেই সুযোগ পেয়েই ইনোভার্ভে যোগদানের সিদ্ধান্ত। এটা এমন এক সুযোগ যা ১০ লক্ষে হয়তো ১ জন পেয়ে থাকেন। ইন্টার্নশিপের সময় লিডারশিপ টিমের কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তাঁদের মতো অভিজ্ঞ মেন্টরদের পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইনি।
ইনোভার্ভের সিইও পার্থ চক্রবর্তীর দাবি, ইন্ডাস্ট্রির অন্য সংস্থাগুলির চেয়ে আলাদা রকমের কর্মপদ্ধতিই বিশ্বে অন্যতম সেরাদের মধ্যে এই সংস্থাকে জায়গা করে দিয়েছে। প্রতিভাদের বিকাশের প্রতি এই সংস্থা নিরলসভাবে কাজ করে থাকে। বিশ্বের খ্যাতনামা ইন্ডাস্ট্রি লিডাররা এই সংস্থার সঙ্গে যুক্ত।
নিত্যনতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজনেস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয় এই সংস্থাটি। সানার কেরিয়ারের এই মাইলস্টোনে স্বভাবতই খুশি সৌরভ ও ডোনা। কন্যার সাফল্যের প্রার্থনাও করেছেন তাঁরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications