Fastest T20I Century: ২৭ বলে সেঞ্চুরি! গেইলদের কীর্তি মিশল ধুলোয়, টি২০ ক্রিকেটে সাহিলের দ্রুততম শতরান দেখুন
Fastest T20I Century: টি২০ আন্তর্জাতিক তো বটেই, টি২০ ক্রিকেটে দ্রুততম শতরান হাঁকালেন সাহিল চৌহান। ভেঙে গেল ক্রিস গেইল, জান-নিকোল লফটি ইটনদের কীর্তি।
শতরান করতে এস্তোনিয়ার সাহিল নিলেন মাত্র ২৭টি বল। টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরানের রেকর্ড লফটি ইটনের কাছ থেকে ছিনিয়ে নিতে চার মাসও লাগল না সাহিলের।

চলতি বছরেই নেপালের বিরুদ্ধে নামিবিয়ার জান-নিকোল লফটি ইটন টি২০ আন্তর্জাতিকে শতরান পূর্ণ করেছিলেন ৩৩ বলে। এতদিন অবধি সেটিই ছিল টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরান। সেই রেকর্ড সাইপ্রাসের বিরুদ্ধে ভাঙলেন সাহিল। ২৭ বলে শতরান পূর্ণ করে।
টি২০ আন্তর্জাতিক তো বটেই, টি২০ ফরম্যাটেও সাহিলের আজকের কীর্তি চিহ্নিত হয়ে রইল দ্রুততম শতরান হিসেবে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ক্রিস গেইল পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছিলেন। সেই নজিরটিও ভেঙে দিলেন গেইল।
টি২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের নজির রয়েছে ঋষভ পন্থের। তিনি ২০১৮ সালে সৈয়দ মুস্তাক আলি টি২০-তে হিমাচল প্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে শতরান পেয়েছিলেন ৩২ বলে। টি২০-তে দ্রুততম শতরানের নিরিখে দুই থেকে তিনে নেমে এলেন পন্থ। ২০১৮ সালে নর্থ ওয়েস্টের হয়ে লিম্পুর বিরুদ্ধে ৩৩ বলে শতরান করেন উইহান লুব্বে।
Estonia's Sahil Chauhan scored the fastest T20I ton off just 27 balls against Cyprus.
— Abdullah Neaz🏏 (@cric___guy) June 17, 2024
He smashed 144 runs in just 41 balls.#T20WorldCup pic.twitter.com/P1PgWPRrjN
পুরুষদের টি২০ আন্তর্জাতিকে কোনও ম্যাচে সবচেয়ে বেশি ১৮টি ছক্কার রেকর্ডও দখলে নিলেন সাহিল। এপিস্কোপিতে ৬ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে আজ দুটি ম্যাচেই জয় পেয়েছে এস্তোনিয়া। প্রথম ম্যাচে বর ৩২-এর সাহিল চৌহান প্রথম বলেই শূন্য রানে আউট হন। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে তাঁর অতিমানবীয় কীর্তি।
সাহিল এদিন বুড্ডিকা মাহেশের প্রথম তিনটি বৈধ ডেলিভারিতে ৬,৪, ৬ হাঁকান। এরপর ষষ্ঠ ওভারে মঙ্গললা গুণশেখরার বলে চারটি ছয় ও একটি চার মারেন সাহিল। তিনি অর্ধশতরান পূর্ণ করেছিলেন ১৪ বলে। অষ্টম ওভারে চামাল সাদুনের বলে আরও চারটি ছয় মারেন। পরের ওভারে নীরজ তিওয়ারির বলে মারেন আরও তিনটি ছয়। শেষ ছয়টি তাঁকে শতরানে পৌঁছে দেয়। সাহিলের স্ট্রাইক রেট ছিল ৩৫১.২১।
সাহিল দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ৪১ বলে ১৪৪ রান করে। ৬টি চার ও ১৮টি ছয় মারেন। টি২০ আন্তর্জাতিকে কোনও ইনিংসে সবচেয়ে বেশি ১৬টি করে ছয় মারার রেকর্ড ছিল আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের। তাঁদের এদিন টপকে গেলেন সাহিল। উল্লেখ্য, মহিলাদের টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর শতরান এসেছিল ৩৮ বলে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications