Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: উইল জ্যাকসের শতরানে গুজরাতের ডেরায় বিরাট জয় আরসিবির, ব্যাট হাতে নজির কোহলির

গুজরাতের ঘরের মাঠে বিরাট জয় আরসিবির। রবিবার শুভমান গিলদের বিরুদ্ধে ম্যাচে ৯ উইকেটে জয় পেল বেঙ্গালুরু।

প্রথম ওভারেই ফিরে যান ঋদ্ধিমান সাহা। স্বপ্নিল সিংহের বলে চার মারলেও মাত্র পাঁচ রান করে ফিরে যান গুজরাতের ওপেনার। প্রাথমিক ধাক্কা সামলে সাই সুদর্শনের সঙ্গে জুটি বেঁধে গুজরাতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শুভমন গিল। এই ম্যাচে ফোকাসে ছিলেন শুভমান গিল। কিন্তু গুজরাত অধিনায়ক এই ম্যাচেও বড় রান তুলতে ব্যর্থ হলেন। ১৯ বলে ১৬ রান করে ম্যাক্সওয়েলের শিকার হলেন গি‌ল। দুই উইকেট হারিয়ে চাপে পড়া গুজরাত ব্যাটিংয়ের হাল ধরেন সাই সুদর্শন এবং শাহরুখ খান।

IPL 2024

তৃতীয় উইকেটে ৪৫ বলে ৮৬ রানের পার্টনারশিপে আরসিবি বোলিংকে চাপে ফেলে দেন সুদর্শন ও শাহরুখই। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ৩৬ বলে ৬৯ রান যোগ করলেন সুদর্শন ও ডেভিড মিলার।শেষ পর্যন্ত ৪৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন তিনি। মারেন আটটি চার এবং চারটি ছয়। ১৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তুলল গুজরাত। আরসিবি বোলারদের হয়ে স্বপ্নিল, ম্যাক্সওয়েল ও সিরাজ একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দু প্লেসিস এবং বিরাট কোহলি জুটি। কিন্তু ৪০ রান উঠার পরই আউট হলেন আরসিবি অধিনায়ক। ১২ বলে ২৪ রান করে সাই কিশোরের বলে আউট হলে দু প্লেসিস। এরপর মোতেরায় শুরু বিরাট ম্যাজিক। কে সঙ্গী করে লক্ষ্যের দিকে এগিয়ে চলেন কোহলি।

এর আগে রান পেলেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল এই ম্যাচে সব সমালোচনার জবাবে দিলেন কোহলি। ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেললেন। চলতি আইপিএলে ৫০০ রান হয়ে গেল বিরাটের।কোহলির ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং তিনটি ছক্কা দিয়ে।

তবে কোহলিকে ছাপিয়ে গেলেন উইল জ্যাকস। ৪১ বলে শতরান হাঁকালেন। শতরান করার পথে মেরেছেন পাঁচটি চার এবং ১০টি ছক্কা। চলতি মরশুমে এই নিয়ে ১১টি শতরান চলে এলে। ২৪ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নিল আরসিবি।

গুজরাত দলের বোলিং এই ম্যাচে পুরোপুরি ফ্লপ। সাই কিশোর একটি উইকেট পেলেন। রশিদ খান ৪ ওভারে ৫১, মোহিত শর্মা ২ ওভারে ৪১, নূর আহমেদ ৪ ওভারে ৪৩ রান খরচ করলেন। বিরাট জ্যাকসের পার্টনারশিপের সামনে কার্যত অসহায় আত্মসমর্পন করলেন গুজরাতের বোলাররা।

এই ম্যাচ জিতে হালকা হলেও প্লে-অফের আশা জিইয়ে রাখল আরসিবি। ১০ নম্বরে থাকলেও ১০ ম্যাচ খেলে বিরাটদের পয়েন্ট ৬। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে গুজরাত। প্লে -অফের অঙ্ক কঠিন হচ্ছে গতবারের রানার্সদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+