RG Kar Incident: সৌরভ ও ডোনা ফের প্রতিবাদ জানালেন আরজি কর কাণ্ডের, ন্যায়বিচারের দাবিতে বিরাট সিদ্ধান্ত
RG Kar Incident: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ফের প্রতিবাদ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ ও তাঁর স্ত্রী তথা বিশিষ্ট নৃত্যশিল্পী এদিন নিলেন বিরাট সিদ্ধান্ত।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার সমস্ত প্রোফাইল পিকচারেই এখন কালো রংয়ের প্রতিবাদী বার্তা। সৌরভের হোয়াটসঅ্যাপ ডিপিতেও সানার সঙ্গে নিজের ছবি বদলে কালো রং রেখেছেন মহারাজ।

আরজি কর কাণ্ডের প্রথম থেকেই সমালোচনা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হওয়াতেই মহারাজকে তীব্র আক্রমণ করা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এর দায় সংবাদমাধ্যমের একাংশের, যারা সৌরভের বক্তব্যকে হুবহু উপস্থাপিত করেনি।
এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের কঠোরতম শাস্তির দাবিও জানান সৌরভ। দেশ তথা রাজ্যে এমন ঘটনা যে অনভিপ্রেত সেটাও বুঝিয়ে দেন মহারাজ। রাজ্য তথা দেশে এমন ঘটনায় যাতে বিশ্বের জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয় সেজন্য দায়িত্বশীল নাগরিক হিসেবেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন।
যদিও তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়। কয়েকজন খোলামেলা বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতের অন্যতম সফল অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতিকে আক্রমণ করে বসেন। তবে এখানেই শেষ নয়। এই আক্রমণের মাত্রা ক্রমেই বাড়তে থাকে এবং চূড়ান্ত ন্যক্কারজনক জায়গায় পৌঁছে যায়।
সৌরভ অবশ্য গত শনিবার ফের নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। সেদিনও আরজি কর হাসপাতালে অমানবিক ঘটনার তীব্র নিন্দা করে এর সঙ্গে জড়িতদের কঠোরতম শাস্তির দাবি জানান সৌরভ। তাতেও থামেনি তাঁকে আক্রমণের ধারা। সৌরভকে এমন আক্রমণের পিছনে রাজনৈতিক রংও আছে বলে সহজেই অনুমেয়।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় পাশে পেতে চেয়েছে। কিন্তু কখনও রাজনৈতিক আঙিনায় পা রাখেননি সৌরভ। এমনকী স্পেনে গিয়ে তিনি যে শিল্প কারখানা গড়ার কথা বলেছিলেন এবং যার কাজ এগিয়ে চলেছে তার পিছনেও রয়েছে বাংলার মেধা বাংলায় রেখে কর্মসংস্থান সুনিশ্চিত করার বিষয়।
ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, কন্যা সানা অসুস্থ না হলে তিনিও মহিলাদের সঙ্গে রাস্তায় নেমে ন্যায়বিচারের দাবিতে সরব হতেন। এই বক্তব্য নিয়েও চলতে থাকে নানা মিম। সৌরভের পরিবারকেও কুরুচিকর মন্তব্যে বিঁধতে দ্বিধা করেনি নেটাগরিকদের একাংশ। যা সৌরভের ঘনিষ্ঠ ও শুভানুধ্যায়ীদের কাছেও বড়ই যন্ত্রণার।
ক্রিকেট মাঠে অনেক কঠিন পরিস্থিতি সামলেছেন। ভারতীয় ক্রিকেট বেটিং কাণ্ডের অন্ধকার থেকে ঘুরে দাঁড়িয়েছিল সৌরভের নেতৃত্বে। তিনিই তৈরি করেন টিম ইন্ডিয়া। সমালোচনাকেও সামলেছেন অনবদ্য দক্ষতায়। ষড়যন্ত্রের শিকল ছিঁড়ে ভারতীয় দলে মাথা উঁচু করে ফিরেছেন, সে কারণেই তো তিনি কামব্যাক কিং।
সৌরভ ও তাঁর পরিবারের প্রতি এমন ন্যক্কারজনক আক্রমণে অনেকেই যন্ত্রণাবিদ্ধ হয়েছেন। তবে সৌরভ যখন নিজের অবস্থান বারবার স্পষ্ট করেছেন, যাঁরা তা বুঝতে পারেননি দায় তাঁদের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়।
এরপর আজ রাতে সৌরভ ও ডোনা তাঁদের সোশ্যাল মিডিয়ার সমস্ত প্রোফাইল পিকচার বা ডিপি কালো করে দিয়েছেন। সূত্রের খবর, যতদিন নির্যাতিতার পরিবার ন্যায়বিচার না পায় ততদিন এমনটাই থাকবে। সৌরভের গুণমুগ্ধরাও একই পথে হেঁটে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। গতকাল রাত থেকেই মূলত অনেকে এভাবে প্রোফাইল পিকচার বদলাচ্ছিলেন। সৌরভ ও ডোনার সেই পথে হেঁটে প্রতিবাদ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications