Republic Day 2024: ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কোন ক্রিকেটারদের রয়েছে সুদৃঢ় বন্ধন? প্রজাতন্ত্র দিবসে জানুন
Republic Day 2024: সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে ৭৫তম সাধারণতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে সামিল হয়েছেন ক্রিকেটাররাও। প্রাক্তন ও বর্তমান তারকারা দিয়েছেন শুভেচ্ছাবার্তা।
জানেন কি, ভারতীয় ক্রিকেট দলের তারকাদের সঙ্গে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর সুদৃঢ় বন্ধন? এই তারকারা সেনাবাহিনীর সাম্মানিক পদও অলঙ্কৃত করে থাকেন।

সচিন তেন্ডুলকর ২০১০ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তাঁকে সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেনের পদও দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় ভারতীয় বায়ুসেনার অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেনের পোশাকেই দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারকে। সচিনই হলেন প্রথম ব্যক্তি যিনি বিমান চালনার কোনও অভিজ্ঞতা ছাড়াই এই সম্মান লাভ করেছেন।
দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সচিন এই পদ অলঙ্কৃত করেন। একইসঙ্গে তরুণদের উজ্জীবিত করতে এবং উৎসাহিত করতে ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান মুখও হয়ে ওঠেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক।
ভারতকে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো একমাত্র অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি রাঁচির বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে মেতেছিলেন সাধারণতন্ত্র দিবস উদযাপনে। ধোনির লম্বা হেয়ারস্টাইল এখন নজর কাড়ছে। সেই লুকেই ধোনিকে আজ দেখা গিয়েছে।
ধোনির স্ত্রী সাক্ষী ছোট ভিডিও শেয়ার করেছেন রাঁচিতে ধোনির সাধারণতন্ত্র দিবস উদযাপনে সামিল হওয়ার। চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল খেতাব জেতানো ধোনি ২০১১ সালে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে অভিষিক্ত হন। শুধু তাই নয়, ২০১৯ সালে ধোনি বেশ কয়েক সপ্তাহ জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর ক্যাম্পেও কাটিয়েছেন।
ধোনি বলেছিলেন, ক্রিকেট ছাড়ার সময় আরও বেশি সময় সেনবাহিনীকে দিতে চান। আইপিএলে সম্ভবত এবারই শেষবার ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন। আইপিএলে ধোনির গ্লাভসেও সেনাবাহিনীর পোশাকের ডিজাইন ছিল। সেনাবাহিনীর প্রতি সম্মান প্রদর্শন করতে একাধিকবার দেখা গিয়েছে ধোনিকে।
তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের সঙ্গেও রয়েছে সেনাবাহিনীর যোগ। তিনি ২০০৮ সালে টেরিটোরিয়াল আর্মিতে যোগদান করেন। তাঁকে ভারতীয় সেনাবাহিনী সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদ দিয়ে সম্মানিত করেছিল।
ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সিকে নাইডু। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয় ১৯৩২ সালে। কিন্তু তার আগে, ১৯২৩ সালে হোলকার আর্মির কর্নেল পদ লাভ করেছিলেন সিকে নাইডু। ক্রিকেট মহলে সে কারণে তাঁকে কর্নেল বলা হতো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন হেমু অধিকারী। সে কারণে ১৯৪৭ সালের আগে তাঁর ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক হয়নি। ভারতের হয়ে তিনি ২১টি টেস্ট খেলেছেন। ১৯৭১ সালে ভারত ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জেতে। সেই সিরিজে কোচ ছিলেন হেমু অধিকারী।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications