IPL 2024, RCB vs GT: বিধ্বংসী ব্যাটিং উইল জ্যাকসের, যোগ্য সঙ্গ দিলেন কোহলিও, গিলদের গড়ে জিতল আরসিবি
রবিবাসরীয় আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স মুখোমুখি হচ্ছে আরসিবির। গুজরাত টাইটান্সকে যেমন এবার ভোগাচ্ছে ধারাবাহিকতার অভাব, অন্যদিকে ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগের লাস্ট বয় বিরাট কোহলিরা। এই পরিস্থিতিতে আজকের ম্যাচে নজর থাকবে বিরাট কোহলি ও শুভমন গিলের দিকে। দু-জনের ফর্ম ওঠানামা করছে। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

RCB vs GT: গুজরাতের বিরুদ্ধে জয়ী আরসিবি
গুজরাতের বিরুদ্ধে বিরাট জয় পেল আরসিবি। শুভমান গিলের দলকে ৯ উইকেটে হারিয়ে দিল বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ঋদ্ধি-গিলের উইকেট হারায় গুজরাত তিনটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৫৮ করেন শাহরুখ। তবে শাহরুখ ফিরলেও সুদর্শন থামেননি। আগের মতোই আগ্রাসী খেলতে থাকেন তিনি। ৪৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন সাই সুদর্শন। মারেন আটটি চার এবং চারটি ছয়। ১৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তুলল গুজরাত। আরসিবি বোলারদের হয়ে স্বপ্নিল, ম্যাক্সওয়েল ও সিরাজ একটি করে উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দু প্লেসিস এবং বিরাট কোহলি জুটি। কিন্তু ৪০ রান উঠার পরই আউট হলেন আরসিবি অধিনায়ক। ১২ বলে ২৪ রান করে সাই কিশোরের বলে আউট হলে দু প্লেসিস। ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেললেন কোহলি। চলতি আইপিএলে ৫০০ রান হয়ে গেল বিরাটের।কোহলির ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং তিনটি ছক্কা দিয়ে।
তবে কোহলিকে ছাপিয়ে গেলেন উইল জ্যাকস। ৪১ বলে শতরান হাঁকালেন। শতরান করার পথে মেরেছেন পাঁচটি চার এবং ১০টি ছক্কা। ১ উইকেট হারিয়ে ২৪ বল বাকি থাকতেই জয় পেল আরসিবি। এই ম্যাচ জিতে হালকা হলেও প্লে-অফের আশা জিইয়ে রাখল আরসিবি। ১০ নম্বরে থাকলেও ১০ ম্যাচ খেলে বিরাটদের পয়েন্ট ৬। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে গুজরাত।
RCB vs GT: জয়ের জন্য আরসিবির লক্ষ্য ২০১
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাত ও বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। এই ম্যাচে বেঙ্গালুরু দলে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহার উইকেট হারায় গুজরাত। ৫ রান করে স্বপ্নিল সিংয়ের বলে আউট হলেন ঋদ্ধি। ওপেনিং জুটিতে বড় রান তুলতে এই মরশুমের শুরু থেকেই ব্যর্থ হচ্ছে গুজরাত। আরসিবি ্ম্যাচেও সেই ধারা অব্যাহত থাকল। এই ম্যাচে ফোকাসে ছিলেন শুভমান গিল। কিন্তু গুজরাত অধিনায়ক এই ম্যাচেও বড় রান তুলতে ব্যর্থ হলেন। ১৯ বলে ১৬ রান করে ম্যাক্সওয়েলের শিকার হলেন গিল। দুই উইকেট হারিয়ে চাপে পড়া গুজরাত ব্যাটিংয়ের হাল ধরেন সাই সুদর্শন এবং শাহরুখ খান। এই দুই জনের জুটি উঠে ৮৬ রান। শাহরুখ খান ৩০ বলে ৫৮ রান করে আউট হলেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং পাঁচটি ছক্কা দিয়ে। শাহরুখ আউট হলেও নিজে ছন্দেই খেলতে থাকেন সাই। ডেভিড মিলারে সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে তোলেন। সাই ৪৯ বলে অপরাজিত ৮৪ রান করেন। শেষ পর্যন্ত নির্দারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তুলল গুজরাত।
RCB vs GT: দুই দলের প্রথম একাদশ
গুজরাত টাইটান্সের দল- শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, আজমাতুল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, আর সাই কিশোর, রশিদ খান, নূর আহমেদ, মোহিত শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), উইল জ্যাকস, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার),কর্ণ শর্মা, স্বপ্নিল সিং, যশ দয়াল, মহম্মদ সিরাজ।
RCB vs GT: টসে জিতল আরসিবি
আমেদাবাদে মুখোমুখি গুজরাত—আরসিবি। এই ম্যাচে ফোকাসে বিরাট কোহলি ও শুভমন গিল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল আরসিবি। তিন দিন আগেও আট ম্যাচে একটা মাত্র জিতে লিগ টেবলের একেবারে তলানিতে ছিল। কিন্তু হঠাৎ করেই আরসিবি কেমন তেড়েফুঁড়ে উঠেছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একেবারে শেষ বল অবধি লড়াই করে এক রানে হারতে হয়েছিল। তবে টানা সাতটি হারের লজ্জা কাটিয়েছে। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে আরসিবি। সেটাই যেন অক্সিজেন।ফলে তলানিতে থাকা আত্মবিশ্বাস কিছুটা হলেও উপরের দিকে উঠেছে আরসিবির। শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স পয়েন্ট টেবলে কিছুটা ভালো জায়গায়। তবে একেবারেই ধারাবাহিক নয়। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের খুব কাছ থেকে ফিরেছে টাইটান্স। ৯ ম্যাচে শুভমান গিলদের পয়েন্ট ৮। প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে কালকের ম্যাচে জিততে বদ্ধপরিকর টাইটান্স।
More From
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications