RCB IPL Celebration: চিন্নাস্বামীর বাইরে আইপিএল উদযাপনে পদপিষ্টের ঘটনায় মূল দায়ী আরসিবি-ই, রিপোর্টে জানাল ট্রাইবুন্যাল
বেঙ্গালুরুতে আইপিএল জয়ের পর সেলিব্রেশনের সময় হওয়া পদপিষ্টের ঘটনায় মূল দায় আরসিবি-রই। এমনই মনে করছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (CAT)। গত ৪ জুন বেঙ্গালুরুতে আইপিএল বিজয় উদযাপনের জন্য বিশাল জনসমাগম হয়েছিল। সেখানে পদপিষ্টের ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ট্রাইব্যুনাল নিজেদের পর্যবেক্ষণে উল্লেখ করেছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ লোকের সমাবেশের জন্য আরসিবি দায়ী। আরসিবি পুলিশের কাছ থেকে যথাযথ অনুমতি বা সম্মতি নেয়নি। হঠাৎ করে, তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে এবং ফলস্বরূপ জনগণ সেখানে জড়ো হয়েছিল।

ট্রাইব্যুনাল আরও জানায় যে পুলিশকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। বেঙ্গালুরুর এক পুলিশ আধিকারিকের বরখাস্তকে চ্যালেঞ্জ করে করা একটি আবেদনের শুনানিতে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে বলে, গত ৪ জুন সময়ের অভাবে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। পুলিশকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি।
আদেশে আরও বলা হয়েছে যে ৩ এবং ৪ জুনের রাতে বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিল এবং পুলিশ তাদের সামলাতে ব্যস্ত ছিল। একই সময়ে, রাজ্য সরকার বিধানসৌদায় আর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। যার ফলে পুলিশের ওপর আরও চাপ সৃষ্টি হয়।
ট্রাইব্যুনাল সেলিব্রেশনের শেষ মুহূর্তের ঘোষণারও সমালোচনা করেছে। ট্রাইব্যুনাল আরও বলে, হঠাৎ করে, আরসিবি কোনও পূর্ব অনুমতি ছাড়াই এ ধরনের পরিস্থিতি তৈরি করেছে। পুলিশের কাছ থেকে এটা আশা করা যায় না যে ১২ ঘণ্টার মধ্যে পুলিশ আইন বা অন্যান্য বিধি অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করতে পারবে।
অর্থাৎ, এই ধরনের সমাবেশ নিয়ন্ত্রণ করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, পুলিশের পর্যাপ্ত সময় এবং আগেই অনুমতি নেওয়া বা জানিয়ে রাখা প্রয়োজন, সেখানেই ফাঁক থেকে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবার আইপিএল জেতার পর গ্র্যান্ড সেলিব্রেশনে পদপিষ্টের ঘটনায় অনেকে হতাহত হন। সেই অনুষ্ঠানে চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে যখন বিরাট কোহলিদের নাচাগানা চলছিল তখন বাইরে এই ঘটনা ঘটে ও শোকের আবহ তৈরি হয়।
-
চেন্নাই সুপার কিংসকে ডোবাল জঘন্য ব্যাটিং, বৈভবের ব্যাটে ঝড়, জয় দিয়ে অভিযান শুরু রাজস্থান রয়্যালসের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ












Click it and Unblock the Notifications