যৌবনে কোন বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী সম্প্রতি ফের একবার ভারতীয় দলের কোচ হয়েছেন। তাঁর লাইমলাইটে ফিরে আসায় ফের একবার তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। সেই প্রসঙ্গেই উঠে এসেছে রবির যৌবনে প্রেমের প্রসঙ্গ।
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রবি শাস্ত্রী যৌবনে মহিলা মহলে বেশ জনপ্রিয় ছিলেন। সুপুরুষ শাস্ত্রীকে কাছে পেতে মহিলাদের লাইন পড়ে যেত। আশির দশকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা গ্ল্যামার বয় ছিলেন শাস্ত্রী।
রবি শাস্ত্রী সম্প্রতি ফের একবার ভারতীয় দলের কোচ হয়েছেন। তাঁর লাইমলাইটে ফিরে আসায় ফের একবার তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। শাস্ত্রীর পুরনো জীবন, ক্রিকেট কেরিয়ার নিয়ে লোকে আলোচনা করছেন। সেই প্রসঙ্গেই উঠে এসেছে রবির যৌবনে প্রেমের প্রসঙ্গ।

পুরনো অধ্যায় ঘাঁটলে দেখা যাবে বলিউড অভিনেত্রী অমৃতা সিংয়ের প্রেমে একসময় হাবুডুবু খেয়েছিলেন এই প্রাক্তন বাঁ হাতি স্পিনার। সঈফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সেইসময়ে কেরিয়ারের মধ্যগগনে ছিলেন। ভারতের খেলা চলাকালীন বহুবার স্টেডিয়ামে গিয়ে অমৃতা রবি শাস্ত্রীর হয়ে গলা ফাটিয়েছেন।
দুজনের সম্পর্ক নিয়ে আরও আলোচনা শুরু হয় যখন শাস্ত্রী ও অমৃতাকে একটি ম্যাগাজিনের কভার পেজে অন্তরঙ্গ অবস্থায় লোকে দেখেন। তাঁদের প্রেম নিয়ে জনতার আগ্রহ অনেক বেড়ে যায়।

ভারত-পাকিস্তান ম্যাচ সেইসময়ে শারজায় খেলা হতো। রবির প্রেমের টানে অমৃতা শারজায় স্টেডিয়ামে পর্যন্ত পৌঁছে যান বলে একসময়ে শোনা গিয়েছিল। সেই ম্যাচে ভারত হারিয়ে দেয় পাকিস্তানকে। এবং ম্যাচের নায়ক ছিলেন রবি শাস্ত্রী। সেদিন প্রকাশ্যেই রবির হয়ে গলা ফাটান অমৃতা। তবে পরে ধীরে ধীরে সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। তবে ক্রিকেটারদের প্রেম নিয়ে আলোচনা হলে রবি-অমৃতার প্রেমকাহিনি একবার আলোচিত হবেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications