Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: প্রথম দুটি টেস্টে বিরাটের বিকল্প কে? অবশেষে প্রকাশ্যে এল সেই ক্রিকেটারের নাম

বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গত সোমবার জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি খেলতে পারবেন না বিরাট। ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট থেকে অব্যাহতি চেয়েছিলেন কোহলি। বোর্ড তাঁর আবেদন মঞ্জুর করেছে।

বিরাট কোহলির বিকল্প কে হবেন তা নিয়ে শুরু হয় চর্চা। বিসিসিআই মঙ্গলবার একটি বিবৃতিতে জারি করে জানিয়ে দেন ভারতীয় এ দলে যোগ দেবেন রিঙ্কু সিং। ফলে মনে করা হচ্ছে, ভারতীয় এ দলের থেকে কাউকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে রজত পাটীদার বা সরফরাজ খানের নামই জল্পনায় ছিল। বুধবার সকালেই পাওয়া গেল বিরাট আপডেট।

IND vs ENG: Rajat Patidar joins Test squad

একাধিক সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রজত পাটীদারই প্রথম দুটি টেস্টের জন্য ভারতীয় দলে বিরাট কোহলির বিকল্প হতে চলেছেন। ইতিমধ্যেই হায়দরাবাদে ভারতীয় দলের শিবিরে যোগ দিয়েছেন মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকা রজতকেই আপাতত বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে রয়েছেন রজত পাটীদার, কয়েকদিন আগেই আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে ১৫১ রানের দুরন্ত ইনিংস খেলেন। এরআগে প্রোটিয়া সফরেও প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেন রজত। শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকা সফরের একদিনের সিরিজে সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক করার সুযোগ পেয়েছিলেন। এবার কোহলির বিকল্প হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলেও জায়গা পেলেন।

রজত পাটীদারের নির্বাচনের পর এটা স্পষ্ট হয়ে গেল যে ভারত এই মুহুর্তে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানেকে কিংবা সরফরাজ খানকে দলে সুযোগ দিতে ইচ্ছুক নন। ঘরোয়া ক্রিকেটে যতই ভালো পারফরম্যান্স করুন, পূজারা বা রাহানের দিকে যে আর ফিরে তাকাকে রাজী নয় টিম ম্যানেজমেন্ট তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। বরং তরুণ ক্রিকেটারদের আগামী দিনের জন্য তৈরি করতে চাইছে থিঙ্ক ট্যাঙ্ক।

মঙ্গলবার ভারতীয় দলের হেডস্যার রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে এসে বলেন, বিরাট কোহলির ব্যাটিং, অভিজ্ঞতার অভাব আমরা অনুভব করব। কিন্তু তাঁর যে ক্রিকেটার সুযোগ পাবেন তাঁর সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে। টেস্ট দলে সিনিয়রদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের দিকেও নজর রাখতে চাইছেন দ্রাবিড়। এখন দেখার কোহলির অনুপস্থিতিতে কেমন করে দল সাজায় টিম ম্যানেজমেন্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+