Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জলে গেল রাহুলের শতরান, মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ওডিআই সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

লোকেশ রাহুলের পাল্টা শতরান হাঁকালেন ড্যারিল মিচেল। আর তারই সুবাদে রাজকোটে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড।

তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। রবিবার সিরিজের ফয়সালা হবে ইন্দোরে।

আজ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে। লোকেশ রাহুল এদিন অষ্টম ওডিআই শতরান পেলেন। ক্রাইসিস ম্যান হিসেবে পাঁচে নেমে তিনি খেললেন ৯২ বলে অপরাজিত ১১২ রানের ইনিংস, যাতে রয়েছে ১১টি চার ও ১টি ছয়।

অধিনায়ক শুভমান গিল করেন ৫৩ বলে ৫৬ রান। ওপেনিং জুটিতে ১২.২ ওভারে ৭০ রান উঠেছিল। রোহিত শর্মা করেন ৩৮ বলে ২৪। বিরাট কোহলি ২৯ বলে ২৩ রান করে ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে বোল্ড হয়ে যান। শ্রেয়স আইয়ার ১৭ বলে ৮, রবীন্দ্র জাদেজা ৪৪ বলে ২৭, নীতীশ কুমার রেড্ডি ২১ বলে ২০ ও হর্ষিত রানা ৪ বলে ২ রান করেন। মহম্মদ সিরাজ অপরাজিত থাকেন ৩ বলে ২ রানে।

ক্লার্ক তিনটি এবং কাইল জেমিসন, জ্যাক ফোকস, জেডেন লেনক্স ও মাইকেল ব্রেসওয়েল একটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ৪৭.৩ ওভারে তিন উইকেট খুইয়েই প্রয়োজনীয় রান তুলে ফেলে মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বাধীন কিউয়ি ব্রিগেড। ড্যারিল মিচেল অষ্টম ওডিআই শতরান হাঁকিয়ে অপরাজিত থাকেন ১১৭ বলে ১৩১ রানে, এই ইনিংসে রয়েছে ১১টি চার ও ২টি ছয়। মিচেলের সহজ ক্যাচ মিস করেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ, যার খেসারত দিল ভারত।

উইল ইয়ং ৯৮ বলে ৮৭, ডেভন কনওয়ে ২১ বলে ১৬, হেনরি নিকোলস ২৪ বলে ১০ রান করেন। গ্লেন ফিলিপস ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব নেন একটি করে উইকেট। ম্যাচের সেরা এই মুহূর্তে ওডিআইয়ে বিশ্বের ২ নম্বর ব্যাটার মিচেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+