Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দ্রাবিড় সভ্যতায় বিশ্বাস, সবার প্রথমে কোচকে জানিয়েই অধিনায়কত্ব ছাড়েন বিরাট

দ্রাবিড় সভ্যতায় বিশ্বাস, সবার প্রথমে কোচকে জানিয়েই অধিনায়কত্ব ছাড়েন বিরাট

সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু রেখে গিয়েছেন হাজার হাজার প্রশ্ন। সাধারণত কোনও খেলোয়াড় খেলা ছাড়লে কিংবা অধিনায়কত্ব ছাড়লে বোর্ডের সঙ্গে আলোচনা করে। তারপর বোর্ড তা আলাদা বিবৃতি দেয়। বিরাটের বেলায় এসব কিছুই নেই। চারিদিক থেকে খালি টুইট বন্যা। আসলে কোহলির এই সিদ্ধান্ত অনেকটাই বেকায়দায় ফেলে দিয়েছে বোর্ডকে। প্রশ্ন উঠছে সদ্য প্রাক্তন অধিনায়ক কি নিজের দিক থেকে ঠিক পথ মেনে অধিনায়কত্ব ছেড়েছেন নাকি এক বিষণ্ণ বিকেলে তার মনে হল তাঁর বিরুদ্ধে যাচ্ছে , এসব ভেবে হঠাৎ দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত এক টুইট করে জানিয়ে দিয়েছেন।

দ্রাবিড় সভ্যতায় বিশ্বাস, সবার প্রথমে কোচকে জানিয়েই অধিনায়কত্ব ছাড়েন বিরাট

সূত্রের খবর , কোহলি একদম সঠিক পথে এগিয়েছেন। সবাইকে জানিয়ে তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। জানা গিয়েছে তার এই অধিনায়কত্ব ছাড়ার কথা সবার আগে তিনি জানিয়েছেন দলের নব নিযুক্ত কোচ রাহুল দ্রাবিড়কে। যিনি সারা ক্রিকেট কেরিয়ার কপিবুক মেনে চলেছেন সেই দ্রাবিড়কে প্রথম এই সিদ্ধান্ত জানান। তারপর শনিবার বিকালে তিনি তাঁর সিদ্ধান্তের কথা বোর্ড সম্পাদক জয় শাহকে ফোন করে জানিয়ে দেন। বোর্ড তার অধিনায়কত্ব থেকে পদত্যাগের পত্র গ্রহণ করে।

তারপর ধীরে ধীরে একে একে টুইট বার্তা শুরু হয়। সবাই ধন্যবাদ জানান। সৌরভও আগামীর জন্য শুভেচ্ছা জানান। কিন্তু ওইসব বার্তা যে মুখোশওয়ালা তা আর বলার অপেক্ষা রাখে না। তেমন হলে , দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সৌরভ কোহলি যুদ্ধ যখন তুঙ্গে থেকেও থেমে গেল সেখানে ফের কেন ঘৃতহুতি করলেন সিলেক্টর প্রধান চেতন শর্মা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে আপাত দৃষ্টিতে দুই পক্ষই এই বিষয়টা মুখোশের আড়ালে থেকে ভালোভাবে মিটিয়ে নিয়েছে তা স্পষ্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+