পন্থের টেস্ট দলে প্রত্যাবর্তনের ইঙ্গিত, শামির অপেক্ষা বাড়ল, রঞ্জিতে বিপাকে পড়বে বাংলাও
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী মাসেই টেস্ট সিরিজ রয়েছে ভারতীয় দলের। তার আগে ভারতীয় এ দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন প্রোটিয়ারা।
ঋষভ পন্থের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেই জাতীয় দলে প্রত্যাবর্তনের বড় সুযোগ তৈরি হলো। যদিও নির্বাচকদের সিদ্ধান্ত হতাশ করবে মহম্মদ শামিকে।

ইডেনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ শুরুর আগে থেকেই শামি বাগযুদ্ধে জড়ান জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকরের সঙ্গে। এই ম্যাচে শামি সাত উইকেট নিয়েও নির্বাচকদের যে সন্তুষ্ট করতে পারেননি, ভারতীয় এ দলে তিনি সুযোগ না পাওয়ার মধ্যেই তা স্পষ্ট হয়ে গেল।
তবে পায়ের চোট সারিয়ে অনুশীলন শুরু করা ঋষভ পন্থকে প্রোটিয়াদের এ দলের বিরুদ্ধে সিরিজে পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। গত জুলাই মাসে ম্যানচেস্টার টেস্ট চলাকালীন তাঁর পায়ের পাতায় গুরুতর চোট লেগেছিল। চার দিনের দুটি প্রস্তুতি ম্যাচে ভারতীয় এ দলের অধিনায়ক করা হয়েছে পন্থকে। সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বি সাই সুদর্শনকে।
রঞ্জিতে বাংলার পরবর্তী ম্যাচ রয়েছে গুজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচে পাওয়া যাবে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও নির্ভরযোগ্য বোলার আকাশ দীপকে। তাঁদের ভারতীয় এ দলের প্রথম ম্যাচে রাখা হয়নি। রাখা হয়েছে দ্বিতীয় ম্যাচের দলে।
বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে প্রথম প্রস্তুতি ম্যাচ রয়েছে ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় ম্যাচ নভেম্বরের ৬ থেকে ৯ তারিখ পর্যন্ত। আগরতলায় বাংলার তৃতীয় রঞ্জি ম্যাচ রয়েছে ১ নভেম্বর থেকে। ফলে অভিমন্যু ও আকাশ সেই ম্যাচ খেলে বেঙ্গালুরুতে পৌঁছে যেতেই পারেন। তবে সুরাটে রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে (৮ নভেম্বর থেকে শুরু) তাঁদের পাবে না বাংলা।
প্রথম ম্যাচের ভারতীয় এ দল- ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ মাত্রে, নারায়ণ জগদীশান (উইকেটকিপার), বি সাই সুদর্শন (সহ অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুরনুর ব্রার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বাদোনি, সারাংশ জৈন।
দ্বিতীয় ম্যাচের ভারতীয় এ দল- ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), বি সাই সুদর্শন (সহ অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুরনুর ব্রার, অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications