বিশ্বকাপে বিপর্যয়ের পর দুই অধিনায়ক বাছার পথে পাকিস্তান
বিশ্বকাপে বিপর্যয়ের পর দুই অধিনায়ক বাছার পথে পাকিস্তান
ইংল্যান্ড বিশ্বকাপের লিগ পর্যায় থেকে ছিটকে যাওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যর্থতার ময়নাতদন্তে লেগে রয়েছে। ভুল-ত্রুটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এবং আগামী দিনে সফলতার কথা মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট দলে দুই অধিনায়ক-কোচ তত্ত্ব আনা হতে পারে বলে খবর।

সূত্রের খবর, ২০২০-র টি টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা মাথায় রেখে পাকিস্তানের সীমিত ওভারের দলকে এমন ভাবে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপেও এর প্রভাব পড়ে। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেবে পাকিস্তান। টুর্নামেন্টে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি করে টেস্ট ম্যাচ খেলবে ইমরান খানের দেশ।
তবে ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্সে খুশি নন সেদেশের বোর্ড কর্তারা। তাঁরা এই দলে কিছু পরিবর্তনে ঘটাতে ভীষণভাবে আগ্রহী বলেই শোনা যাচ্ছে। এও জানানো হয়েছে, এই পরিস্থিতির থেকে বোরনোর পথ খুঁজতে পাকিস্তানের ক্রিকেট কমিটির সদস্য ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা করেন পিসিবি-র ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান। দুই অধিনায়কের তত্ত্বের বিষয়টি সেখানেই ঠিক হয় বলে শোনা যাচ্ছে।
সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ সদস্য আসাদ সফিক ও আজহার আলির মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে বলে পিসিবি সূত্রে খবর। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটের জন্য আলাদা কোচ এবং সাপোর্ট স্টাফও বাছতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications