৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই আবারও আইপিএলের শীর্ষে, কী এমন করল রোহিত শিবির
৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই আবারও আইপিএলের শীর্ষে, কী এমন করল রোহিত শিবির
এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া মুম্বই ইন্ডিয়ান্স আবারও টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়ল। তবে এবার মাঠের বাইরে ক্যারিশমা দেখাল রোহিত শর্মা শিবির। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা অতিমারী পরিস্থিতিতেও ব্র্যান্ড ভ্যালুতে বাকি দলগুলিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বলে জানানো হয়েছে।

শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স
সম্প্রতি ভ্যালুয়েসন এজেন্সি ব্র্যান্ড ফিনান্সের তরফে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে যে অতিমারী পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া ২০২০ সালে আর্থিক বৃদ্ধির মুখে দেখেনি কোনও দলই। আইপিএল ২০২০-তে রোহিত শর্মাদের ব্র্যান্ড ভ্যালু ৭.১ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে। বর্তমান মুম্বই ইন্ডিয়ান্স ব্র্যান্ডের মূল্য ৫১১ কোটি ছাড়িয়ে গিয়েছে বলে ভ্যালুয়েসন এজেন্সির তরফে জানানো হয়েছে।

কোথায় চেন্নাই এবং কলকাতা
বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংস এবং অভিনেতা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। করোনা ভাইরাসের আবহে এমএস ধোনি শিবিরের ব্র্যান্ড ভ্যালু ২০.৬ শতাংশ পড়ে গিয়েছে বলে জানানো হয়েছে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে সানরইজার্স হায়দরাবাদ।

অনেক পিছনে বিরাট শিবির
আইপিএল ২০২০-এর রানার্স দিল্লি ক্যাপিটালস তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। ব্র্যান্ড ভ্যালুতে অনেকটাই পতন হওয়া বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস।

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএলের ব্যবসায়ীক মূল্য ২২ শতাংশ পড়ে গিয়েছে বলে জানানো হয়েছে। ২০২০-এর পর টুর্নামেন্টের বর্তমান মূল্য ৪.৪ বিলিয়ন ডলার বা ৩২ হাজার কোটিতে এসে থেমেছে বলে দেখানো হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications