Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MS Dhoni's Elder Sister: প্রচারের আলোয় থাকেন না, ধোনির দিদি জয়ন্তীর জীবন যাপন শুনলে চমকে যাবেন আপনিও

ভারতীয় দলের ক্রিকেটারদের মতোই প্রচারের আলোয় থাকেন তাঁদের পরিবারের সদস্যরাও। ম্যাচের সময় গ্যালারির ভিআইপি বক্সেও দেখা যায় তাঁদের। ঋষভ পন্থ থেকে দীপক চাহারের দিদি বা বোনদের সমাজ মাধ্যমে পরিচিতি কম নয়। ইনস্টাগ্রাম থেকে টুইটার তাঁদের ফলোয়ার্সের সংখ্যা টেক্কা দেয় যে কোনও তারকাকে। কিন্তু একমাত্র ব্যতিক্রম বোধহয় জয়ন্তী গুপ্তা।

জয়ন্তী গুপ্তা নামটা অনেকের কাছেই অপরিচিত। হওয়ার কথা। প্রচারের আলোয় থাকেন না। সমাজ মাধ্যমে প্রবল জনপ্রিয়তা ‌নেই। কিন্তু জয়ন্তী গুপ্তার আসল পরিচয় শুনলে চমকে যাবেন আপনিও। জয়ন্তী মহেন্দ্র সিং ধোনির দিদি। দুটি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের দিদি হলেও জয়ন্তী জীবন একেবারেই সাধারণের মতোই। সেই কাহিনিই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ধোনি

দিদির সঙ্গে ধোনির যেমন মিষ্টি সম্পর্ক রয়েছে। কিন্তু প্রচারের আলো থেকে অনেকটাই দূরে থাকেন জয়ন্তী। ভাই হাজার কোটি টাকার মালিক হলেও জয়ন্তী রাঁচির একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি করেন। খুবই সাধারণের মতোই জীবন কাটাতে ভালোবাসেন জয়ন্তী। এখানেই শেষ নয়। জয়ন্তী বিয়েও করেছেন ধোনির প্রিয় বন্ধু গৌতম গুপ্তাকে। আন্তজার্তিক ম্যাচ হোক বা আইপিএল জয়ন্তী বা গৌতমকে দেখা যায় না স্টেডিয়ামের ভিআইপি বক্সেও


রাঁচির মধ্যবিত্ত পরিবারে ধোনির বেড়ে ওঠা। আর পাঁচজন মধ্যবিত্ত বাবার মতো পান সিং ধোনিও ছেলেকে খেলাধূলার অনিশ্চিত ভবিষ্যত বেছে নিতে দেওয়ার কথা ভাবেননি। ধোনির ক্রিকেট খেলায় প্রথম দিকে বাবার খুব একটা সম্মতিও ছিল না । কিন্তু পরিবারের দুই জনের সমর্থন প্রথম থেকেই পেয়েছিলেন মাহি। মা ও দিদির সমর্থন ধোনিকে ক্রিকেটার হতে সাহায্য করে।

বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের বায়োপিকে তাঁর দিদি জয়ন্তী গুপ্তার চরিত্রে অভিনয়র করেছিলেন ভূমিকা চাওলা। তেরে নাম, রান-এর মতো সিনেমায় অভিনয় করা ভূমিকা চাওলা তাঁর দিদির চরিত্র ফুটিয়ে তুলেছিলেন।

ধোনি

MS Dhoni: ধোনির কাছে সিএসকে-তে খেলার আবদার তামিল অভিনেতার! মাহির উত্তর মন জিতে নিল সবার
তাঁর জীবনী নিয়ে সিনেমা হয়েছে, এমনকি সম্প্রতি ধোনি এবং সাক্ষী সিনেমাও প্রযোজনা করেছেন। এবার নায়কের ভূমিকায় দেখা যাবে ধোনিকে। জল্পনা উস্কে দিয়েছেন সাক্ষী।

ধোনিকে নায়ক হিসাবে দেখা যাবে কিনা এই প্রসঙ্গে সম্প্রতি সাক্ষী জানিয়েছেন, 'যদি ভালো কিছু থাকে, তাহলে তিনি তা করতেই পারেন। ধোনি ক্যামেরা-লাজুক নন। ২০০৬ সাল থেকে বিজ্ঞাপনে অভিনয় করছেন এবং ক্যামেরার মুখোমুখি হতে ভয় পান না। তাই, ভালো কিছু থাকলে তা করতেই পারে।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+