MS Dhoni: ধোনির কাছে সিএসকে-তে খেলার আবদার তামিল অভিনেতার! মাহির উত্তর মন জিতে নিল সবার
ঝাড়খণ্ডের বাসিন্দা বলেও, চেন্নাইয়ের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির আত্মার সম্পর্ক। তামিলনাডুতেই নতুন ইনিংসের সূচনা করলেন ধোনি। তাঁর এবং সাক্ষীর প্রযোজিত প্রথম ছবি 'এলজিএম' লেটস গেট ম্যারেড (Lets Get Married) পোস্টার আগেই প্রকাশ্যে এসেছিল, এবার ট্রেলারও লঞ্চ হল চেন্নাইতে। তবে বলিউড নয় প্রযোজক হিসেবে ধোনি প্রথম পা রাখলেন দক্ষিণ ছবিতেই।
এবার স্ত্রী সাক্ষী সিং ধোনির সঙ্গে যৌথভাবে ছবি প্রযোজনা করছেন ধোনি। তাদের সংস্থা ধোনি এন্টারটেনমেন্ট এর আগে কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রযোজনা করেছিল। এবার কিন্তু পূর্ণাঙ্গ ছবিই বানাচ্ছেন ধোনি-সাক্ষী প্রযোজক জুটি। কয়েকদিন পরই মুক্তি পাবে ছবিটি।

এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই নিজের মহানুভবতা আরও একবার প্রমাণ করলেন ধোনি। ছবির অন্যতম অভিনেতা যোগী বাবু ক্রিকেটের বড় ভক্ত। তিনি ধোনির কাছে আবদার করেন তাঁকে সিএসকে দলে সুযোগ করে দেওয়ার জন্য।
অভিনেতাকে নিরাশ করলেন না ক্যাপ্টেন কুল, তামিল অভিনেতাকে মাহি বলেন, 'অম্বাতি অবসর গ্রহণ করেছে, ফলে তাঁর জায়গা দলে ফাঁকা আছে। আমি টিম ম্যানেজমেন্টকে তোমাকে নেওয়ার কথা বলব। কিন্তু তুমি তো ছবি নিয়ে ব্যস্ত। তুমি খেললে ধারাবাহিকভাবে খেলবে।’

রবিবার রাত্রে চেন্নাই বিমানবন্দরে নামেন ধোনি। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাক্ষীও। বিমানবন্দরে নামতেই ভক্তদের উষ্ণ অর্ভ্যাথনায় ভেসে গেলেন সিএসকে অধিনায়ক। রাতের বেলাও মাহিকে এক ঝলক দেখতে বিমানবন্দরের বাইরে কয়েকশ মানুষের উপস্থিতি।
চেন্নাইয়ের মানুষের কাছে তিনি থালা নামেই পরিচিত তিনি। এই শহরের মানুষ ধোনিকে যে কতটা ভালোবাসে তা আবার প্রমাণিত হলো রবিবার রাতেই।ধোনি-ধোনি স্লোগানে মুখরিত হল গোটা বিমানবন্দর চত্বর। এমনকি এমএসডি বাইরে আসতে পুষ্প বৃষ্টিও শুরু করলেন তাঁর ভক্তরা এবং তাঁকে ভক্তরা প্রশ্ন করেন, তাঁর হাঁটুর চোট কেমন আছে?
Mr and Mrs #MSDhoni. pic.twitter.com/iQWmv4nzow
— Manobala Vijayabalan (@ManobalaV) July 10, 2023
চেন্নাই সুপার কিংসে সতীর্থ দীপক চাহারকে নিয়ে মজার মন্তব্য করেছেন ধোনি। । একটি অভিজ্ঞতা শেয়ার করে এমএস ধোনি বলেন, 'দীপক চাহারকে ব্যাখ্যা করার মতো কোনও শব্দ নেই আমার কাছে। ও যখন খুশি আসে আমার কাছে আর আমার মাথা খারাপ করে দিয়ে চলে যায়।'

এখানেই শেষ নয়, সিএসকে তারকা অলরাউন্ডার প্রসঙ্গে মাহি আরও বলেন, 'দীপক চাহার অনেকটা মাদকের মতো। আশপাশে না থাকলে মনে হয়, ও কোথায় আছে? আবার কাছকাছি থাকলে মনে হবে, কেন আছে! আমার জীবদ্দশায় হয়তো ওকে পরিণত অবস্থায় দেখতে পাব না।''












Click it and Unblock the Notifications