Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MS Dhoni: বদলে গিয়েছে খেলার মান, বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটকে নিয়ে বড় বয়ান ধোনির

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকেই বদলে গিয়েছে লাল বলের ক্রিকেটের চিত্রটাই। ম্যাচ ড্র করার মানসিকতাকে ত্যাগ করে প্রতিটি দলই টেস্টেও জয়ের জন্য ঝাঁপাচ্ছে। ফলে টেস্ট ম্যাচও এখন অনেক আর্কষণীয় হচ্ছে। টেস্ট ম্যাচের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি বলেছেন যে, আজকাল যে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে তার ইতিবাচক এবং ফলাফল-ভিত্তিক, আক্রমণাত্মক খেলা হওয়ায় তা আরও বেশি আর্কষণীয় হচ্ছে। কিন্তু একটা সময় টেস্ট ম্যাচের ফলাফল হত না। ফলে টেস্ট খেলার অনুপ্রেরণা বজায় রাখাই কঠিন হত।

ধোনি সাম্প্রতিক সময়ে একটি অনুষ্ঠানে টেস্ট ক্রিকেটের বির্বতনের কথাই তুলে ধরেছেন। বিশ্লেষণ করে দেখিয়েছেন কীভাবে টেস্ট ক্রিকেট যুগের সাথে মানানসই হয়ে উঠেছে। ধোনি বলেন, 'আমরা যা দেখেছি তা হল ক্রিকেটের বিকাশ ঘটেছে। যুগের সঙ্গে ক্রিকেটের বির্বতন হয়েছে। একটা সময় ছিল যখন একদিনের ক্রিকেটে কিছু একটা নিরাপদ স্কোর হিসেবে বিবেচিত হত, এখন সেই স্কোর টি২০ ক্রিকেটেও নিরাপদ নয়।"

ভারতের হয়ে ৯০টি টেস্ট ম্যাচ খেলেছেন ধোনি। তাঁর অধিনায়কত্বেই টেস্টের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করে ভারত। কিন্তু তখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হয়নি। ধোনি প্রকাশ করেছিলেন যে কীভাবে এক একটা ম্যাচ খেলার সময় অনুপ্রেরণা বজায় রাখা কঠিন হত। কারণ সেই ম্যাচ গুলি আগাম অনুমান করা যেত যে ড্র হবে।

ধোনি বলেন "আমার জন্য, টেস্ট ম্যাচের সবচেয়ে কঠিন সময় ছিল পঞ্চম দিন - যখন আপনি জানতেন যে এটি ১০০% ড্র হতে চলেছে। কিন্তু এই বাস্তব সত্য বুঝে যাওয়ার পরেও আড়াই সেশন খেলে যেতে হত, এবং এটি ছিল সবচেয়ে ক্লান্তিকর অংশ। আপনি দেখতে পাচ্ছেন যে কোনও ফলাফল হচ্ছে না। আপনাকে কেবল ম্যাচ চালু রাখার জন্য খেলতে হচ্ছে।"

ধোনি আরও বলেন, আমরা পাঁচ দিন খেলেছি, এবং এত কিছুর পরেও, আমরা ফলাফল পাইনি। এটা খেলার জন্য ভালো নয়। প্রতিযোগিতামূলক অ্যাকশনের রোমাঞ্চ থাকে। বর্তমানে আবহাওয়ার কারণে চারদিন খেলা বিলম্ব হওয়ার পরেও ম্যাচের ফলাফল হচ্ছে। এটাঅ "টেস্ট ক্রিকেটের সৌন্দর্য"। এমনকি যদি আমরা মাত্র চার দিনের ক্রিকেট খেলি এবং একটি দিন ধুয়ে যায়, তবুও আপনি ফলাফল পাবেন। এভাবেই খেলাটি হওয়া উচিত।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+