MS Dhoni: ধোনি নয়া কীর্তির সামনে, জাদেজা দিতে চান উপহার! মাহিতে মুগ্ধ সঞ্জু
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস কাল চেন্নাইয়ের চিপকে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের। এই ম্যাচেই নয়া নজির গড়ার মুখে মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে তিনিই একমাত্র দুই শতাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তবে এবার নজির সিএসকের হয়ে।
মহেন্দ্র সিং ধোনি আইপিএলে ১৯৯টি ম্যাচে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করেছেন। খেতাব জিতিয়েছেন চারবার। কাল চিপকে ধোনির সিএসকে অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ জিতিয়ে তাঁকে উপহার দিতে চান রবীন্দ্র জাদেজা।

আইপিএলে পারস্পরিক দ্বৈরথে রাজস্থানের চেয়ে এগিয়ে রয়েছে চেন্নাই। ২৬টি ম্যাচের মধ্যে চেন্নাই জিতেছে ১৫টিতে, রাজস্থানের জয় ১১টিতে। চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-র দ্বৈরথ ধরলে ২৭টি ম্যাচে ব্যবধান ১৫-১২। চেন্নাই সুপার কিংসের বাড়তি সুবিধা হোম অ্যাডভান্টেজ। গুয়াহাটিতে টানা ২টি ম্যাচ খেলে চিপকের ঘূর্ণি উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রাজস্থানের।
গতকালের পাশাপাশি আজও চিপকে অনুশীলন সেরেছে দুই দল। বেন স্টোকস রাজস্থান রয়্যালসে পুরানো সতীর্থদের সঙ্গে দেখা করেছেন। তবে ক্রিকেটপ্রেমীরা মেতেছেন ধোনির সঙ্গে সঞ্জু স্যামসনের সাক্ষাৎ নিয়ে। ড্রেসিংরুমে ধোনির সঙ্গে রাজস্থান রয়্যালস অধিনায়ক নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ভাথি ইজ হিয়ার!

মহেন্দ্র সিং ধোনি আইপিএলে এখনও অবধি সর্বাধিক ২১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের পাশাপাশি রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়কত্ব করেছেন মাহি। চেন্নাই সুপার কিংসকে আইপিএলে তিনি ২০০তম ম্যাচে নেতৃত্ব দেবেন। তাও আবার
চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্র জাদেজা বলেন, ধোনি শুধু সিএসকের নয়, ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি। আমি তাঁকে শুভেচ্ছা জানাই। আশা করি, আমরা কালকের ম্যাচ জিতে আইপিএলে চেন্নাই সুপার কিংস অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচে তাঁকে উপহার দিতে পারব। আগের দুটি ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য।

প্রতিপক্ষ দলে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন, চিপক তাঁর ঘরের মাঠ। রয়েছেন যুজবেন্দ্র চাহাল। জাদেজা বলেন, চেন্নাইয়ে সব সময়ই স্পিনারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে। রাজস্থানের যেমন ভালো স্পিনার রয়েছেন, তেমনই আমাদেরও রয়েছে। ফলে উপভোগ্য লড়াই হবে। ব্যাটারদের লক্ষ্য রাখতে হবে গ্যাপ খুঁজে কোন জায়গা দিয়ে কীভাবে বাউন্ডারি মারা যায়।

চিপকের উইকেটে ব্যাটারদের কাজ সহজ হবে না বলেই মনে করছেন জাদেজা। রাজস্থান রয়্যালসকে সমীহ করে সঠিক লাইন ও লেংথে বল করার উপর গুরুত্ব দিচ্ছেন। মঈন আলি ১-২ দিন ও বেন স্টোকস ৪-৫ দিনের মধ্যে ফিট হয়ে যাবেন বলে জানান জাড্ডু। তবে দীপক চাহারের চোটের অবস্থা সম্পর্কে কিছুই বলতে পারেননি জাদেজা। তবে রাজস্থান ম্যাচের আগে সোমবাই চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন মাথিসা পাথিরানা ও মাহিশ থিকশানা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications