অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করা মিতালি রাজের দাপট আইসিসি মহিলা ওয়ান ডে ক্রমতালিকায়
আইসিসির মহিলা ওয়ান ডে ক্রমতালিকার শীর্ষ স্থানই ধরে রাখলেন ভারতীয় মিতালি রাজ।
দুর্দান্ত অর্ধশতরান করেও দেশকে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে জয়ী করতে পারেননি মিতালি রাজ। তবু আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় নিজের দাপট অব্যাহত রাখতে সক্ষম হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে প্রকাশিত এই ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। দুই ধাপ ওপরে উঠেছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাও।

আইসিসি-র সদ্য প্রকাশিত ক্রমতালিকা অনুযায়ী মহিলা ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের মিতালি রাজ। ৭৬২ রেটিং পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে দশ হাজার আন্তর্জাতিক রানের অধিকারী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের কাছে ৩৮ বছর যেন কিছুই নয়। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যচে ৬১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছেন মিতালি। তিনটি চার এসেছে তাঁর ব্যাট থেকে।
মহিলা ওয়ান ডে ক্রমতালিকার ব্যাটিং বিভাগের প্রথম দশে নিজের স্থান ধরে রাখা শুধু নয়, দুই ধাপ ওপরে উঠতে সক্ষম হয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। ৭০১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি সপ্তম স্থানে অবস্থান করছেন। ৭৬১ রেটিং পয়েন্ট নিয়ে ক্রমতালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার লিজেলে লি। তৃতীয়, চতুর্থ অবস্থান করছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার আলিসা হিলি, ইংল্যান্ডের টামি বেউমাউন্ট। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭৫৬, ৭৪০। ক্রমতালিকার প্রথম পাঁচে প্রবেশ করা নিউজিল্যান্ডের অ্যামি সাতেরথাউআইতের রেটিং পয়েন্ট ৭২৬।
🔸 BATTING: Huge gains for Heather Knight and Amy Satterthwaite
— ICC (@ICC) September 21, 2021
🔸 BOWLING: Sophie Ecclestone and Katherine Brunt jump one spot
🔸 ALL-ROUNDERS: Brunt and Sophie Devine rise up
The latest update to the @MRFWorldwide ICC Women’s ODI Player Rankings is here 👇
৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের ওয়ান ডে ক্রমতালিকার একধাপ উঠে চতুর্থ স্থানে অবস্থান করছেন ভারত তথা বাংলার ঝুলন গোস্বামী। ৬১৭ রেটিং পয়েন্ট নিয়ে ক্রমতালিকার নবম স্থানে অবস্থান করছেন ভারতীয় স্পিনার পুনম যাদব। শীর্ষ স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার জেস জোনাসেন। তাঁর রেটিং পয়েন্ট ৮০৮। দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মেগান স্কাট, দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭৬২ ও ৭১৫। পঞ্চম স্থানে অবস্থান করা দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইলের রেটিং পয়েন্ট ৬৮৮। অন্যদিকে অল রাউন্ডারদের বিভাগের ক্রমতালিকায় ভারত থেকে রয়েছেন একমাত্র দীপ্তি শর্মা। ৩৩১ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ ওপরে উঠে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
উল্লেখ্য দ্বিপাক্ষিক ওয়ান ডে, টেস্ট ও টি২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার দুই দলের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে হেরে যায় ভারত। ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্যাচ যথাক্রমে ২৪ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। কুইন্সল্যান্ডে দুই দলের মধ্যে একমাত্র দিন রাতের টেস্টটি শুরু হতে চলেছে ৩০ অক্টোবর থেকে। গোলাপি বলে প্রথমবার টেস্ট খেলবেন মিতালি রাজরা। একই মাঠে ৭, ৯ ও ১০ অক্টোবর ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে যথাক্রমে তিনটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটে নতুন ট্রেন্ড! দাড়ি কাটা থেকে রান্না, ভোটারদের মন জিততে নজিরবিহীন প্রচারে প্রার্থীরা












Click it and Unblock the Notifications