মার্শ-ওয়ার্নারের ব্যাটে নিশ্চিত হল অস্ট্রেলিয়ার প্রথম টি ২০ বিশ্বজয়, নিউজিল্যান্ডের 'ডাবল' অধরাই!
টি ২০ বিশ্বকাপের নক আউটে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের ধারা অব্যাহত থাকল নিউজিল্যান্ডের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার পর এবার টি ২০ বিশ্বকাপ ফাইনাল জয়ের হাতছানি ছিল কেন উইলিয়ামসনদের সামনে। কিন্তু ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপ ও এবারের টি ২০ বিশ্বকাপ খেতাব জেতা হল না কিউয়িদের। ৬ বছর অন্তর আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার নজির অব্যাহত রেখে প্রথমবার টি ২০ বিশ্বজয়ের স্বাদ পেল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। ২০০৩ সালে বিশ্বকাপ, ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৫ সালে বিশ্বকাপ ও এবার টি ২০ বিশ্বকাপ জয়। শেষ তিনটিই কিউয়িদের হারিয়ে।
👑 𝑪𝑯𝑨𝑴𝑷𝑰𝑶𝑵𝑺 👑 #T20WorldCup #T20WorldCupFinal pic.twitter.com/ip8vSnupO7
— T20 World Cup (@T20WorldCup) November 14, 2021

ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের পার্টনারশিপই জয়ের ভিত গড়েছিল অজিদের। ওয়ার্নার দুরন্ত হাফ সেঞ্চুরি করার পর আউট হলেও ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন মার্শ। তাঁকে সঙ্গত দিলেন গ্লেন ম্যাক্সওয়েলও। প্রথমবার টি ২০ বিশ্বকাপ জেতার জন্য অস্ট্রেলিয়ার সামনে ১৭৩ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারে আসে ১ রান। দ্বিতীয় ওভারে টিম সাউদি ১০ রান দেন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বোল্ট অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে আউট করেন, ফিঞ্চ ফেরেন সাত বলে ৫ রান করে। এই ওভারে বোল্ট খরচ করেন মাত্র ৪ রান। কিন্তু এরপরই আক্রমণকেই অস্ত্র হিসেবে বেছে নেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। চতুর্থ ওভারে অ্যাডাম মিলনে ১৫, পঞ্চম ওভারে সাউদি ১০ রান দেন। ষষ্ঠ ওভারে মিলনে ৩ রান খরচ করায় পাওয়ারপ্লে-র ৬ ওভারে অজিদের স্কোর ছিল ১ উইকেটে ৪৩। সপ্তম ওভারে ইশ সোধি দেন মাত্র ৭। অষ্টম ওভারে মিচেল স্যান্টনার ১০ রান দেওয়ার পর ইশ সোধি ম্যাচের নবম ওভারে ১৭ রান দিয়ে বসেন। দশম ওভারে স্যান্টনার ৫ রান দেন। ১০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১ উইকেটে ৮২।
জলপানের বিরতির পর উইকেট পড়ার সম্ভাবনা বেশি থাকে বলে ব্রেক থ্রু-র জন্য ডেথ ওভার বিশেষজ্ঞ জিমি নিশামকে নিয়ে আসেন উইলিয়ামসন। কিন্তু ডেভিড ওয়ার্নার বিধ্বংসী মেজাজে থাকায় এই ওভারে ১৫ রান তুলে ফেলে অজিরা। ১১.৩ ওভারে অস্ট্রেলিয়ার ১০০ রান পূর্ণ হয়। ম্যাচের ১৩তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলে ওয়ার্নারকে বোল্ড করেন বোল্ট।
৩৮ বলে ৫৩ রান করে চলতি বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হলেন অজি ওপেনার, তবে টপকাতে পারলেন না বাবর আজমকে। ওয়ার্নার চারটি চার ও তিনটি ছয় মারেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়েছিল ১০৭ রানে। ১৪তম ওভারে ইশ সোধি দেন ১৬ রান। এই ওভারেই টি ২০ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম অর্ধশতরানটিও সেরে ফেলেন মিচেল মার্শ।
এদিনই ৩২ বলে হাফ সেঞ্চুরি করে যে নজির কেন উইলিয়ামসন গড়েছিলেন, তা ভেঙে দেন মার্শ ৩১ বলে অর্ধশতরান করে। নিউজিল্যান্ডের সফলতম বোলার ট্রেন্ট বোল্ট চার ওভারে ১৮ রান দিয়ে নিলেন দুটি উইকেট। তাও ম্যাচের ১৭তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে তিনি ১০ রান দেন।
All hail our new overlord - Mitch Marsh! #T20WorldCup pic.twitter.com/GErfr5Yv7j
— cricket.com.au (@cricketcomau) November 14, 2021
এরপর সাত বল বাকি থাকতেই অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়। টিম সাউদির বলে গ্লেন ম্যাক্সওয়েলের স্যুইচ হিটে রচিত হয় নয়া ইতিহাস। এবারের বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে কেউই কাপ জয়ের দাবিদার বলে মনে করেনি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে ব্যর্থতার পর। আইপিএলে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি ডেভিড ওয়ার্নার বাদও পড়েছিলেন খারাপ ফর্মের কারণে সানরাইজার্স হায়দরাবাদ দল থেকে। সেই ওয়ার্নারেই আস্থা রেখেছিল অজিরা। ওয়ার্নার হলেন এবারের টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫০ বলে ৭৭ রান করে অপরাজিত রইলেন মিচেল মার্শ। ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ১৮ বলে ২৮ রান করে। তিনি চারটি চার ও একটি ছয় মেরেছেন। নক আউটে ভারতের মুখোমুখি হওয়া কোনও দল টি ২০ বিশ্বকাপ জেতেনি, সেটা অক্ষত থাকল নিউজিল্যান্ডের ক্ষেত্রেও। অজিদের প্রস্তুতি ম্যাচে ভারত হারিয়েছিল। সেখান থেকে অজিরা আজ বিশ্বচ্যাম্পিয়ন, আগামী বছর দেশের মাটিতে টি ২০ বিশ্বকাপে নামবে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications