Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মান্ধানা-শেফালির ঝড়ের পর বিধ্বংসী রিচা, দলগত সর্বাধিক রানের রেকর্ড গড়ে ভারত হারাল শ্রীলঙ্কাকে

নজির গড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি২০ সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করার দিকে এগিয়ে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দল। আজ তিরুঅনন্তপুরমে ভারতের জয় ৩০ রানে, হরমনপ্রীত কৌররা এগিয়ে ৪-০ ব্যবধানে।

এই ম্যাচে ভারতের মহিলা দল টি২০ আন্তর্জাতিকে নিজেদের দলগত সর্বাধিক রানের রেকর্ড উন্নত করল। পিছনে চলে গেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গড়া কীর্তি।

গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কা ফিল্ডিং নিয়েছিল। ভারতের ওপেনিং জুটিতে ওঠে ১৫.২ ওভারে ১৬২ রান। শেফালি ভার্মা করেন ৪৬ বলে ৭৯ রান, ১২টি চার ও একটি ছয়ের সাহায্যে। স্মৃতি মান্ধানা করেন ৪৮ বলে সর্বাধিক ৮০, তিনি ১১টি চারের পাশাপাশি তিনটি ছয় মেরেছেন। এই ইনিংস খেলার ফাঁকে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম (২৮১ ইনিংসে) ১০ হাজার রান করার নজির গড়লেন মান্ধানা।

তিনে নেমে রিচা ঘোষ ১৬ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। তিনি চারটি চার ও তিনটি ছয় মেরেছেন। ১টি করে চার ও ছয় মেরে অধিনায়ক হরমনপ্রীত কৌর অপরাজিত থাকেন ১০ বলে ১৬ রানে। মালশা শেহানি ও নিমাশা মীপেগে একটি করে উইকেট নেন।

জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানের বেশি যেতে পারেনি। অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৫২ রান করেন। অরুন্ধতী রেড্ডি ও বৈষ্ণবী শর্মা পেয়েছেন ২টি করে উইকেট। শ্রী চরণী নেন ১ উইকেট।

গত বছর নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের মহিলা ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০ ওভারে ৪ উইকেটে ২১৭ রান করেছিল। সেই নজির এদিন ভেঙে দিল হরমনপ্রীত অ্যান্ড কোং। আর তাতে অবদান রইল শিলিগুড়ির রিচার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+