Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আমেদাবাদ টেস্টে জয় পেতে আগ্রাসী ভারত, ক্যাচ ফেললেন ভরত, লিয়ঁ গড়লেন জোড়া নজির

আমেদাবাদ টেস্টে আগ্রাসী মনোভাব নিয়ে জয় পেতে মরিয়া ভারত। অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে ৮৮ রানে। নাথান লিয়ঁ বল হাতে গড়লেন জোড়া নজির

আমেদাবাদ টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে যে ভারত ভালোই চাপে রাখবে তা বোঝা যাচ্ছে রোহিত শর্মার আগ্রাসী মনোভাবে। কপাল ভালো থাকলে এদিনই অস্ট্রেলিয়ার ম্যাথু কুহনেম্যানকে সাজঘরে ফেরত পাঠাতে পারতো ভারত। দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬ ওভার খেলে কোনও উইকেট না হারিয়ে তিন রান তুলেছে। এখনও পিছিয়ে ৮৮ রানে।

আমেদাবাদ টেস্টে পঞ্চম দিনে জমজমাট লড়াইয়ের আশা

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে আজ ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৫৭১ রানে। পিঠে ব্যথা থাকায় শ্রেয়স আইয়ার ব্যাট করতে নামেননি। বিরাট কোহলি ৩৬৪ বল খেলে ১৮৬ রান করলেন। তাঁর ইনিংসে রয়েছে ১৫টি চার। অক্ষর প্যাটেল ১১৩ বলে ৭৯, শ্রীকার ভরত ৮৮ বলে ৪৪, রবীন্দ্র জাদেজা ৮৪ বলে ২৮ রান করেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করেছিল ১৬৭.২ ওভার। ভারত খেলল ১৭৮.৫ ওভার।

তার মধ্যে নাথান লিয়ঁ কেরিয়ারে এই প্রথম কোনও ইনিংসে ৬৫ ওভার বল করলেন। ৯টি মেডেন, ১৫১ রান দিয়ে তিনি নিলেন ৩ উইকেট। ভারতে সফররত কোনও দেশের বোলারদের মধ্যে লিয়ঁই এদিন সবচেয়ে বেশি উইকেট দখলের রেকর্ড গড়লেন। টড মার্ফিও এই প্রথম টেস্টে ৪৫.৫ ওভার হাত ঘোরালেন। তিনি ১০টি মেডেন ওভার করেছেন, ১১৩ রানের বিনিময়ে তাঁর ঝুলিতেও গিয়েছে তিন উইকেট। মিচেল স্টার্ক ও ম্যাথু কুহনেম্যান একটি করে উইকেট পেয়েছেন।

এদিন ফিল্ডিং করতে গিয়ে বাউন্ডারি লাইনের বিলবোর্ডে ধাক্কা লেগে হাঁটুতে চোট পান উসমান খোয়াজা। তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামতে পারেননি। ট্রাভিস হেড ব্যাট করতে নামেন কুহনেম্যানকে নিয়ে। ভারত দুই প্রান্ত থেকে দুই স্পিনার দিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে অজিদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এরই মধ্যে পঞ্চম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল কুহনেম্যানের ব্য়াট ছুঁয়ে উইকেটের পিছনে গেলেও তা তালুবন্দি করতে পারেননি শ্রীকার ভরত। তিনি এই ক্যাচটি নিলে ভারত আরও ভালো জায়গায় থাকতে পারতো। দিনের শেষ ওভারে মহম্মদ শামির বলে শর্ট লেগে ক্যাচ গিয়েছিল। চেতেশ্বর পূজারা ঝাঁপালেও তা তাঁর চেয়ে কিছুটা দূরে পড়ে। অক্ষর প্যাটেল দিনের শেষে বলেন, এই উইকেটে ব্যাটাররা থিতু হয়ে গেলে বোলারদের পক্ষে বিশেষ কিছু করার নেই। তা সত্ত্বেও কাল প্রথম সেশনে নিশ্চিতভাবেই ভারত দ্রুত কয়েকটি উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে ফেলতে চাইবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। টেস্ট ড্রয়ের সম্ভাবনাই বেশি। তবে ভারতের জয়ের সম্ভাবনাও থাকছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+