Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার প্রয়োজন দলে, ভারতের বিশ্বকাপের স্কোয়াডে এই দুই তারকাকে চান না শ্রীকান্ত

ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার প্রয়োজন দলে, ভারতের বিশ্বকাপের স্কোয়াডে এই দুই তারকাকে চান না শ্রীকান্ত

আইসিসি বিশ্বকাপ ২০২২-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা, সমর্থকেরা, প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতো ক্রিকেটারদের নাম নিচ্ছেন যাঁদের তাঁরা দেখতে চান আসন্ন বিশ্বকাপে। বিসিসিআই-ও ইতিমধ্যেই ২০ জনের একটি তালিকা শর্টলিস্ট করেছে বিশ্বকাপের জন্য। যদিও এই তালিকায় কাদের নাম রয়েছে তা জানা যায়নি।

ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার প্রয়োজন দলে, ভারতের বিশ্বকাপের স্কোয়াডে এই দুই তারকাকে চান না শ্রীকান্ত

কাদের নাম রয়েছে তা নিয়ে যতই আন্দাজ চলতে থাকুক ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং নির্বাচক প্রধান কৃষ্ণমারি শ্রীকান্ত নিশ্চিত তিনি হলে এই তালিকায় কখনওই রাখতেন না শুভমন গিল এবং শার্দূল ঠাকুরের নাম। স্টার স্পোর্টসের অনুষ্ঠান 'ক্রিকেট কা মহাকুম্ভ'-এ কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন, "শুভমন গিল এবং শার্দূল ঠাকুর, আমার তালিকায় দুই জন ক্রিকেটার থাকত না। আপনি যদি আমার থেকে মিডিয়াম পেসারদের কথা জানতে চান তা হলে আমি (জসপ্রীত) বুমরাহ, উমরান মালিক, অর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজের কথা বলব। চার জন মিডিয়াম পেসার যথেষ্ট। (মহম্মদ) শামিও ঠিক আছে।"

শ্রীকান্ত আরও জানিয়েছেন ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার প্রয়োজন ভারতীয় দলে যাঁর মধ্যে একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে, সে যদিও ধারাবিক নাও হয় তাতেও কিছু যায় আসে না। ঋষভ পন্থ সেই রকম ক্রিকেটার শ্রীকান্তের কাছে। তিনি আরও বলেন, "আমি নির্বাচকদের চেয়ারম্যান হিসেবে এই কথা বলছি, এক জন সমর্থক হিসেবে নয়। আমি (দীপক) হুডাকে ফেরাতে চাইব। এবং আমি বিশ্বাস করি এরা ম্যাচ জেতাতে সাহায্য করবে। আপনি কী চান? আপনি ম্যাচ জিততে চান।

আপনার ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার প্রয়োজন যে একার হাতে ম্যাচ জেতাতে পারে। যদি ওরা দশ ম্যাচের মধ্যে তিনটেও আপনাকে জেতায় সেটাও যথেষ্ট। এই ক্রিকেটারদের থেকে ধারাবাহিকতার আশা রাখবেন না। এই স্কোয়াডেও আমাদের সেই রকম এক জন ক্রিকেটার রয়েছে। ঋষভ পন্থ, ওর থেকে ধারাবাহিকতার আশা রাখবেন না। আমি ধারাবাহিকতা চাই না, আমি ম্যাচ জিততে চাই এবং এরা যদি সেটা একক দক্ষতায় করতে পারে তা হলে তার থেকে ভাল আর কিছু হয় না। কে সেই কাজটা করবে আপনার জন্য? ঋষভ পন্থ এই কাজটা করতে পারে আপনার জন্য।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+