Kohli vs Smith: ওডিআইতে কোহলি বনাম স্মিথের দ্বৈরথের সমাপ্তি, এক নজরে দেখুন দুই তারকার পারফরম্যান্স
আইসিসি চ্যাম্পিয়্ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পরের দিনই একদিনের আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে দিলেন স্টিভ স্মিথ। প্যাট কামিন্স না থাকায় এবার স্মিথের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিল অজিরা। কিন্তু সেমিফাইনালেই থেমে গেল অস্ট্রেলিয়া। স্মিথের অবসরের সঙ্গে সঙ্গেই একদিনের ক্রিকেটে বিরাট বনাম স্মিথের দ্বৈরথের সমাপ্তি হল।
বিগত কয়েক বছর ধরেই বিশ্বের সেরা ব্যাটারের নাম করলেই বিরাট কোহলি ও স্মিভ স্মিথের নামটা প্রায় একসঙ্গে উচ্চারিত হয়েছে। বিশেষ করে ওডিআই এবং টেস্ট ক্রিকেটে। এই দুই ফর্ম্যাটে দুই ব্যাটারের রেকর্ড ও পরিসংখ্যান ইর্ষনীয়। ভারত এবং অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে যখনই মুখোমুখি হয়েছে তখনই ফোকাসে থেকেছেন বিরাট এবং স্মিথ। বুধবারের পর স্মিথ এবং বিরাটের দ্বৈরথ একদিনের ক্রিকেটে ইতিহাসের পাতায় চলে গেল।

এবার আসা যাক বিরাট কোহলির কথায়। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের দলে অভিষেক হয় বিরাটের। এখনও পযর্ন্ত ৩০১টি একদিনের ম্যাচে ২৮৯ ইনিংসে ১৪,১৮০ রান করেছেন। ৫১টি শতরান এবং ৭৪টি অর্ধশতরান করেছেন।সর্বোচ্চ স্কোর ১৮৩। ব্যাটার হিসাবে একদিনের পরিসংখ্যান ও পারফরম্যান্সে স্মিথের থেকে এগিয়ে কোহলি।
এবার আসা যাক একদিনের ক্রিকেটে দুই তারকার অধিনায়কত্বের পরিসংখ্যানে। বিরাট কোহলি ৯৫টি একদিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ৬৫টি জিতেছেন ২৭টি হেরেছেন। ১টি টাই হয়েছে দুটি ফলাফল হয়নি। জয়ের শতাংশ ৬৮.৪২। স্মিথ ৬৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ৩২টি জিতেছেন ২৮টি হেরেছেন। এখানেও কোহলির থেকে পিছিয়ে স্মিথ। অধিনায়ক স্মিথ ৬৪টি একদিনের ম্যাচে ৬২ ইনিংসে ২২৭০ রান করেছেন।
আপাতত টি২০ এবং টেস্ট খেলবেন স্মিথ। কিন্তু টি২০ আন্তর্জাতিক থেকে আগেই অবসর নিয়েছেন কোহলি। ফলে আগামী দিনে শুধু টেস্টেই কোহলি বনাম স্মিথের দ্বৈরথ দেখা যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications