ভারতে আসার আগে ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! সচিনের রেকর্ড ভাঙবেন রুট!
ভারতে আসার আগে ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! সচিনের রেকর্ড ভাঙবেন রুট!
দরজায় কড়া নাড়ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ৫ ফেব্রুয়ারি থেকে মহারণ শুরু। তার আগে ইতিমধ্যে উপ মহাদেশের উইকেটে ব্যাট হাতে কামাল দেখাচ্ছেন জো রুট। ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে এবার বড় ভবিষ্যদ্বাণী করলেন জেফ্রি বয়কট।

ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রুট
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে আসার আগে এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন জো রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা দুই টেস্ট সেঞ্চুরি হাঁকান। প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২২৮ রান হাঁকানোর পর দ্বিতীয় টেস্টে তাঁর সংগ্রহ ১৮৬ রান। উপমহাদেশের উইকেটে রুটের এই দুর্দান্ত ব্যাটিং ক্রিকেটবিশ্বে সোরগোল ফেলে দিয়েছে।

চার ইনিংসে রুটের সংগ্রহ
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট চার ইনিংস মিলিয়ে ৪২৬ রান হাঁকান। ব্যাটিং গড় ১০৬.৫। সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট। সর্বোচ্চ সংগ্রহ ২২৮ রান।

সচিনের রেকর্ড ভেঙে দেবেন রুট
এরপরই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেফ্রি বয়কট, জো রুট আগামী দিনে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেবেন বলে প্রতিক্রিয়া দিয়েছেন।

রুটকে নিয়ে কী ভবিষ্যদ্বাণী
জেফ্রি বয়কট বলেন, 'জো রুটের মতো প্রতিভা সচিনের মতো টেস্টে দুশো ম্যাচ খেলবে।' এখানেই না থেকে বয়কট আরও বলেছেন, 'রুট আগামী দিনে কিংবদন্তি সচিনের ১৫,৯২১ রানের টপকে যাবে।'

টেস্টে সচিনের পরিসংখ্যান
প্রসঙ্গত টেস্ট ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি সচিন তেন্ডুলকর, ২০০টি ম্যাচ খেলেছেন, ৩২৯ ইনিংস খেলে সচিন ১৫৯২১ রান হাঁকান। টেস্টে লিটল মাস্টারের সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ২৪৮ রান। টেস্টে সচিন তেন্ডুলকরে ৫১টি সেঞ্চুরি ও ৬৮ টি হাফ সেঞ্চুরি রয়েছে।

টেস্টে জো রুটের রান
অন্যদিকে ৯৯টি টেস্ট খেলে ১৮১ ইনিংসে ব্যাটিং করে জো রুট ৮২৪৯ রান হাঁকিয়েছেন।সর্বোচ্চ সংগ্রহ ২৫৪ রান। টেস্টে ১৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications