Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Irfan Pathan's Wife: বিয়ের আট বছর পর স্ত্রী-কে প্রকাশ্যে আনলেন, বলিউড নায়িকাদের টেক্কা দিতে পারেন ইরফান পত্নী

ভারতীয় ক্রিকেট মহলে চর্চিত প্রেম কাহিনীগুলির মধ্যে অন্যতম ইরফান পাঠান-সাফা বাইগের লাভস্টোরি। মধ্যপ্রাচ্যের সুন্দরী মডেলের সঙ্গে আলাাপ-প্রেম পর্বের পর নিজের জীবন সঙ্গিনী হিসাবে ইরফান বেছে নেন সাফাকে। কিন্তু বিবাহের পর থেকে কোনও দিনই স্ত্রী-কে প্রকাশ্যে আনেননি ভারতীয় দলের তারকা ক্রিকেটার। অবশেষে অষ্টম বিবাহ বার্ষিকীতে স্ত্রী-কে প্রকাশ্যে আনলেন ইরফা‌ন।

৩ ফেব্রুয়ারি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের বিয়ের ৮ বছর পূর্ণ হলো। অষ্টম বিবাহবার্ষিকীতে ইরফান তাঁর স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। এর মাধ্যমেই তিনি তাঁর স্ত্রী সাফাকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সামনে আনলেন। নিজের এবং স্ত্রীর ছবি পোস্ট করে একটি বার্তাও লিখেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।

ইরফান পাঠান

ইরফান পাঠান লিখেছেন, 'একাধিক চরিত্র যা ক্ষতার সঙ্গে একজন মানুষই পালন করছেন। মন ভালো করে দেওয়ার মানুষ, কমেডিয়ান, সমস্যা তৈরি করার মানুষ, সবসময়ের সঙ্গী, বন্ধু, আমার দুই সন্তানের মা। এই সুন্দর সফরে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে ধন্য। শুভ অষ্টম বিবাহ বার্ষিকী আমার ভালোবাসা।'

ইরফান কোনওদিন স্ত্রীর মুখ খোলা ছবি পোস্ট করেন না। হিজাব, নয়তো মাস্ক, কিছু না পেলে হাত দিয়েই মুখ ঢাকা থাকত সাফার, ইনস্টাগ্রামে ইরফান তাঁর স্ত্রী ও পুত্রের সঙ্গে প্রায়ই ছবি দেন। যদিও সেইসব ছবিতে সাফার মুখ ঢাকা থাকে সবসময়। এই নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেটার। যদিও এই নিয়ে কোনও দিনই কোনও অভিযোগ করেননি ইরফানের স্ত্রী।

ইরফান পাঠান এবং সাফার ২০১৬ সালে বিবাহ হয়েছিল। বর্তমানে দুই পুত্র নিয়ে তাঁদের ভরা সংসার। তাঁদের দুই ছেলের নাম ইমরান এবং সুলেমান। ৩ ফেব্রুয়ারি, শনিবার বিয়ের আট বছর পূর্তি উপলক্ষ্যে তিনি তাঁর স্ত্রীর একটি ছবি প্রকাশ্যে আনেন।


সাফা ১৯৯৪ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। সৌদি আরবের জিদ্দা জেলার আজিজিয়া গ্রামে বড় হয়েছেন তিনি। সৌদি আরবের একটি বিখ্যাত স্কুল থেকে পড়াশোনা করেন। কীভাবে সাফা এবং ইরফানের প্রথম আলাপ হল, সেই সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি। তবে শোনা যায় যে ২০১৪ সালে দুবাইয়ে তাঁরা একে অপরের সঙ্গে প্রথমবার আলাপ করেন। এরপর ২০১৬ সালেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

সাফা দেখতে অসাধারণ সুন্দরী। মধ্য-প্রাচ্য এশিয়ায় তিনি চুটিয়ে মডেলিং করেছেন। ওখানকার বড় বড় ফ্যাশন ম্যাগাজিনে সাফার ছবি হামেশাই দেখতে পাওয়া যেত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+