আইপিএল কেলেঙ্কারি : আজীবন নির্বাসিত মাইয়াপ্পন ও রাজ কুন্দ্রা
নয়াদিল্লি, ১৪ জুলাই : আইপিএল কেলেঙ্কারিতে সাজা ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করা হল চেন্নাই সুপার কিংসের 'টিম প্রিন্সিপাল' গুরুনাথ মাইয়াপ্পন ও রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রাকে।
২০১৩-র আইপিএল কেলেঙ্কারি সারা ক্রিকেটবিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। শান্তাকুমারন শ্রীসন্থ সহ নামী ক্রিকেটারদের জড়িয়ে যাওয়া, গ্রেফতার ও তারপর জেল। এসব ছাড়াও ছিল সমাজের নানা প্রতিষ্ঠিত ব্যক্তির নাম উঠে আসা আইপিএল কেলেঙ্কারি কাণ্ডে।
আজকের ঘটনার পর ফের একবার সংবাদ শিরোনামে উঠে আসল আইপিএল কাণ্ড। সেইসময়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের জামাই তথা চেন্নাই সুপার কিংসের প্রাক্তন 'টিম প্রিন্সিপাল' গুরুনাথ মাইয়াপ্পন ও রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রার নামও জড়িয়ে যায় এই কেলেঙ্কারিতে। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, সব জেনেশুনেই গুরুনাথ ও রাজ বেটিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন, ফলে কঠিন সাজাই প্রাপ্য ছিল তাদের।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন বিচারপতি আরএম লোধার নেতৃত্বে তৈরি করা প্যানেল আজ তাঁদের নির্দেশ শোনায়। বলা হয়, মহান খেলা ক্রিকেটের মাহাত্ম্যকে কলুষিত করা হয়েছে এবং কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের এই কাজের মাধ্যমে ঠকানো হয়েছে। গুরুনাথ মাইয়াপ্পন ও রাজ কুন্দ্রার দলের সঙ্গে ঘনিষ্ঠতাই শুধু নয়, দুজনই দলের প্রধান ব্যক্তি কর্তাব্যক্তিদের অন্যতম ছিল।
প্রসঙ্গত, ২০১৩-র আইপিএল কেলেঙ্কারির ঘটনায় এর আগে মাইয়াপ্পন ও রাজ কুন্দ্রার দোষ প্রমাণিত হয়েছিল সুপ্রিম কোর্টে।
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications