Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL FINAL 2023: শুভমানের দখলে একগুচ্ছ খেতাব, কত টাকা পেলেন ধোনিরা? জেনে নিন সম্পূর্ণ পুরস্কার তালিকা

দুই মাসের টান টান লড়াই শেষ। আইপিএলের (IPL 2023) তাজ উঠল সিএসকে দলের মাথায়। পঞ্চমবার চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। রোহিতকে ছুঁয়ে ৫মবারের জন্য অধিনায়ক হিসাবে আইপিএল জিতলেন ধোনি।
ফাইনাল শেষে শুধু বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়াই নয়, আরও একগুচ্ছ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করল বিসিসিআই। এবার এক নজরে দেখে নেওয়া যাক কার দখলে কোন পুরস্কার এল, লক্ষ্মীলাভই বা কত হল?

আইপিএলের বিজয়ী দল সিএসকে পেল ২০ কোটি টাকা। ধোনির হাতে এই চেক তুলে দিলেন রজার বিনি ও জয় শাহ। রানার্স আপ হওয়ার জন্য গুজরাত পেল ১২.৫ কোটি টাকা। প্রত্যাশা মতোই শুভমান গিলের দখলে পুরস্কারের ছড়াছড়ি। গুজরাত তারকার দখলে চারটি খেতাব।

১

আইপিএল ২০২৩ সালের ওরেঞ্জ ক্যাপের মালিক হলেন শুভমান গিল। ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৯০ রান। গিলের ব্যাটিং গড় দাঁড়াল ৫৯.৩৩, স্ট্রাইক রেট ১৫৭.৮০। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন। গত বছর কমলা টুপির মালিক রাজস্থান রয়্যালসের জস বাটলার ১৭ ম্যাচে চারটি করে শতরান ও অর্ধশতরানের সৌজন্যে ৮৬৩ রান করেছিলেন। বিরাট কোহলি ২০১৬ সালে করেন ১৬ ম্যাচে ৯৭৩ রান।

২

টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েএবেল প্লেয়ার হলেন শুভমান গিল, এই খেতাব জয়ের জন্য তিনি পেলেন ১০ লক্ষ টাকা। গেম চেঞ্জার অফ দ্য সিজন হওয়ার পুরস্কারও পেলেন গিল। এর জন্যও পেলেন ১০ লক্ষ টাকা। ব্যাট হাতে যেমন সব থেকে বেশি রান করেছেন গোটা মরসুম জুড়ে। তেমনই সব থেকে বেশি চারও মেরেছেন। গোটা মরসুমে সব থেকে বেশি (৮৫টি) তার মারার পুরস্কার হিসাবে ১০ লক্ষ টাকা জিতলেন গিল।

চলতি আইপিএলে পার্পল ক্যাপও গেল গুজরাতের ঘরে। পার্পল ক্যাপের বিজয়ী হলেন মহম্মদ শামি। গোটা টুর্নামেন্টে তাঁর নামের পাশে ২৮ উইকেট। প্রতি ম্যাচেই জ্বলে উঠে ছিলেন ভারতীয় দলের এই পেসার। পার্পল ক্যাপের সঙ্গে ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারও পেলেন শামি।

এমারজিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরষ্কার পেলেন যশস্বী জয়সওয়াল। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে তাঁর নামের পাশে ৬২৫ রান। একটি শতরানও করেছেন। সেইসঙ্গে আইপিএলে দ্রুততম অর্ধশতরান তাঁর নামের পাশে।১০ লক্ষ টাকা পেলেন যশস্বী।

৩

ফাইনাল ম্যাচের সেরা হওয়ার জন্য ডেভন কনওয়ে। সঙ্গে পেলেন ৫ লক্ষ টাকা। ফাইনাল ম্যাচে চারটি পুরস্কার পেলেন সাই সুদর্শন। গেম চেঞ্জার, মোস্ট ভ্যালুয়েবেল পুরস্কার জেতার পাশাপাশি ম্যাচে সব থেকে বেশি চার এবং লম্বা ছক্কা মারার পুরস্কার জিতলেন তিনি। প্রতিটি পুরস্কারের জন্য পেলেন ১ লক্ষ টাকা। ফাইনাল ম্যাচে সেরা ক্যাচের পুরস্কার পেলেন ধোনি। পেলেন ১ লক্ষ টাকা। ম্যাচে ইলেকট্রিক স্ট্রাইকারের পুরস্কার জিতলেন রাহানে।

৫

১৮৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের ইলেকট্রিক স্ট্রাইকার হলেন ম্যাক্সওয়েল, অজি তারকা জিতলেন ১০ লক্ষ টাকা।টুর্নামেন্টে সবথেকে লম্বা ছক্কা (১৫০ মিটার) মারার জন্য পুরস্কার পেলেন ফাফ দু প্লেসি। ১০ লক্ষ টাকা পেলেন আরসিবি অধিনায়ক। সেরা ক্যাচ নেওয়ার জন্য রশিদ খান পেলেন ১০ লক্ষ টাকা। ফেয়ার প্লে ট্রফি জিতল দিল্লি ক্যাপিটালস।

৪

সেরা মাঠের পুরস্কার জিতল ইডেন এবং ওয়াংখেড়ে।৫০ ‌লক্ষ টাকার আর্থিক পুরস্কার পেল সিএবি এবং মুম্বই ক্রিকেট সংস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+