IPL Auction 2024: কম অর্থে নিলামে দল গোছাল মুম্বই, পাঞ্জাব ঝাঁপাল সর্বাধিক, কেকেআর এই তালিকার শেষে
IPL Auction 2024: আইপিএল নিলামে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ নিয়ে গিয়েছিল পাঞ্জাব কিংস। সবচেয়ে কম পরিমাণ অর্থ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের।
নিলামের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি প্লেয়ারের জন্য দর কষাকষিতে অংশ নিয়েছে পাঞ্জাব কিংস। সবচেয়ে বেশি প্লেয়ারও নিয়েছে।

নিলামের শুরুতে পাঞ্জাব কিংসের হাতে ছিল ১১০.৫ কোটি টাকা। তারা ৪৭ জন প্লেয়ারকে নিতে ঝাঁপিয়েছে। ১৯টির ক্ষেত্রে বিড করেও পরাস্ত হয়েছে, নিতে পেরেছে ২৩ জনকে। ১১০.১৫ কোটি টাকা খরচ করেছে। বেস প্রাইসে নিয়েছে ৭ জনকে, ৫ থেকে ১০ কোটির মধ্যে ৫ জনকে। ১০ কোটি বা তার উপরে নিয়েছে ৪ জনকে।
বেস প্রাইসে সবচেয়ে বেশি প্লেয়ারকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা বিড করেছে ৪২ জনের জন্য, বিডে হেরে গিয়েছে ১৫টি ক্ষেত্রে। ৪৪.৮০ কোটি টাকা খরচ করে মুম্বই নিয়েছে ১৮ জনকে। ৫ থেকে ১০ কোটির মধ্যে চারজনকে এবং ১০ বা তার বেশি পরিমাণ অর্থের ক্যাটাগরিতে রয়েছেন মুম্বইয়ের ১ জন।
সবচেয়ে বেশি প্লেয়ারের জন্য বিড করেছে চেন্নাই সুপার কিংস। বিডের পরেও দর কষাকষিতে পেরে ওঠেনি ১৩টি ক্ষেত্রে। চেন্নাই সুপার কিংস নিয়েছে ২০ জনকে। ৫৪.৯৫ কোটি টাকা খরচ করে। ৭ জনকে নিয়েছে বেস প্রাইসে। ৫ থেকে ১০ এবং ১০ থেকে তার বেশি পরিমাণের ক্যাটাগরিতে প্লেয়ারের সংখ্যা যথাক্রমে ৩ ও ১।
বেস প্রাইসে ৮ জন করে ক্রিকেটারকে নিয়েছে গুজরাত টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। গুজরাত ৬৮.৮৫ কোটি টাকা খরচ করে ২০ জন প্লেয়ারকে নিল নিলাম থেকে। ৩৩ বার বিড করেছে, লুজিং বিডার হয়েছে সাতটি ক্ষেত্রে। ৫ থেকে ১০ কোটি ও ১০ কোটি থেকে তার বেশি পরিমাণ অর্থের ক্যাটাগরিতে প্লেয়ারের সংখ্যা যথাক্রমে ৪ ও ৩।
কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে ১৫ জনকে নিয়েছে। বিড করেছে ২৫ জনের জন্য, যা এবারের নিলামে সর্বনিম্ন। লুজিং বিডার হয়েছে ৫টি ক্ষেত্রে। কেকেআর খরচ করেছে ৫০.৯৫ কোটি টাকা। ৫ থেকে ১০ কোটির মধ্যে ২ জনকে নিয়েছে। ১০ কোটির উপরে নিয়েছে শুধু বেঙ্কটেশ আইয়ারকে।
বেস প্রাইসে সবচেয়ে বেশি প্লেয়ারকে নেওয়ার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের পরেই রয়েছে লখনউ সুপার জায়ান্টস। সংখ্যাটি ১১। লখনউ ৩৯ জনের জন্য বিড করেছে, লুজিং বিডার সাতটি ক্ষেত্রে। তারা ৬৮.৯০ কোটি টাকা খরচ করে নিয়েছে ১৯ জনকে। ৪ জনের জন্য দর দিয়েছে ৫ থেকে ১০ কোটির মধ্যে। ঋষভ পন্থকে নিয়েছে ২৭ কোটিতে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮২.২৫ কোটি টাকা খরচ করে নিয়েছে ১৯ জনকে। বিড করেছে ৪০ জনের জন্য। দিল্লি ক্যাপিটালসও ৪০ জনের জন্য বিড করেছে। আরসিবি ও দিল্লি ক্যাপিটালস- দুই দলই নিয়েছে ১৯ জন করে ক্রিকেটারকে। চেন্নাই, দিল্লি, পাঞ্জাবের মতো বেস প্রাইসে আরসিবিও ৭ জন প্লেয়ারকে নিয়েছে। আরসিবি ও রাজস্থান লুজিং বিডার হয়েছে ১১টি করে ক্ষেত্রে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications