কাল শুরু আইপিএল, আরসিবির সামনে সানরাইজার্স, ফোকাসে বিরাট
আইপিলের ১৯তম সংস্করণ শুরু হচ্ছে কাল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম সোল্ড আউট! হবে না-ই বা কেন? খেতাব দখলে রাখার অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
নজর থাকবে বিরাট কোহলির দিকে, যাঁকে নিয়ে প্রত্যাশার পারদ বাড়িয়ে দিলেন হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। অন্যদিকে, প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন ঈশান কিষাণ।

আরসিবি অবশ্য শেষ মুহূর্তে ধাক্কা খেল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে ফিটনেস সংক্রান্ত ছাড়পত্র না পাওয়ায় কাল খেলতে পারবেন না নুয়ান তুষারা। এদিকে, বিরাট কোহলির সাফল্যের খিদের প্রশংসা করে ফ্লাওয়ার বলেছেন, কোহলি সেরা ফর্মে রয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, অধিনায়ক ও প্লেয়ার হিসেবে ঈশান কিষাণ সব সময়ই আত্মবিশ্বাসী।
গত প্রায় এক বছরে খেলা হয়নি চিন্নাস্বামীতে। এখানকার বাউন্ডারি ছোট। ফলে হাই স্কোরিং ম্যাচ হওয়ার প্রত্যাশাই থাকে। দুই দলের পারস্পরিক ২৬টি সাক্ষাতে আরসিবি জিতেছে ১১টিতে, সানরাইজার্স হায়দরাবাদ ১৩টিতে, ১টি টাই।
আরসিবির সম্ভাব্য দল- ফিল সল্ট, বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার, রজত পাটীদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), ক্রুণাল পাণ্ডিয়া, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, সুযশ শর্মা, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি। ইমপ্যাক্ট প্লেয়ার- মঙ্গেশ যাদব।
সানরাইজার্সের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ (অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন, হর্ষ দুবে, শিবাং কুমার, ব্রাইডন কার্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট। ইমপ্যাক্ট প্লেয়ার- সলিল অরোরা।
-
টাকা দিতে না পেরে ডিফল্টার! বাংলাদেশে আইপিএলের কোনও ম্যাচ সম্প্রচারিত করবে না জিওস্টার, বাতিল হল চুক্তি -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ












Click it and Unblock the Notifications