IPL 2025: কবে শুরু হবে ২০২৫ সালের আইপিএল? তিন মরশুমের দিনক্ষণ ঠিক করে ফেলেছে বিসিসিআই!
মাঝে আর মাত্র একদিন। তারপরেই সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম। আইপিএলের নিলাম নিয়ে বৃদ্ধি পাচ্ছে উত্তেজনার পারদ। এরই মধ্যে চলে এল বিরাট আপডেট। আগামী মরশুমে কবে শুরু হতে পারে আইপিএল সেটা যেমন জানা গেল। তেমনই ২০২৬ এবং ২০২৭ সালের আইপিএলের দিনক্ষণ ভেবে ফেলেছে বিসিসিআই।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের আইপিএল শুরু হবে ১৪ই মার্চ থেকে এবং ফাইনাল হবে ২৫ শে মে। পাশাপাশি এর পরের বছর ২০২৬ সালের আইপিএল শুরু হতে পারে ১৫ই মার্চ এবং তা শেষ হতে পারে ৩১ শে মে। ২০২৭ সালের আইপিএল শুরু হতে পারে ১৪ই মার্চ থেকে এবং তা সমাপ্ত হতে পারে ৩০ শে মে।

কিন্তু এখন প্রশ্ন উঠছে কেন একেবারে তিন মরশুমেরই আইপিএলের দিন ঠিক করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর নেপথ্যে উঠে আসছে বিদেশী ক্রিকেটারদের অংশগ্রহণের কথাই। চলতি আইপিএলের নিলাম এর আগেই একাধিক বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন। আগামী মরশুমে যাতে বিদেশি ক্রিকেটাররা আরও বেশি করে আইপিএলে অংশ নিতে পারেন, সেই উদ্যেগই নিচ্ছেন জয় শাহরা এবং কবে খেলা হবে সেটা নিয়ে যাতে বিদেশিদের সম্পূর্ণ ধারণা থাকে সেই ব্যবস্থা করে রাখছে বিসিসি্আই। তাই শুধু ২০২৫ নয়, একেবারে তিন মরশুমের আইপিএলের দিনক্ষণ প্রায় ঠিক করে ফেলেছে বিসিসিআই।
আগামী ২৪ এবং ২৫ নভেম্বর মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। তিন জন আছেন সহযোগী দেশের সদস্য হিসেবে। ২০৪ টি স্লট আছে। এরমধ্যে বিদেশিদের জন্য সংরক্ষিত ৭০টি স্থান। মার্কি ক্রিকেটারদের দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে ৭ থেকে ৮ জন করে থাকবেন। মার্কি ক্রিকেটারদের নূন্যতম মূল্য রাখা হয়েছে ২ কোটি টাকা।
সাধারাণত আইসিসি ইভেন্টের দিনক্ষণও এত আগে থেকে স্থির করে ফেলা হয় না। কিন্তু বিসিসিআইয়ের কাছে আইপিএলের গুরুত্ব কতটা সেটা ফের একবার প্রমাণ হল। আগামী তিন মরশুমের জন্য আইপিএলের প্ল্যান তৈরি করে ফেলেছেন রজার বিনি-জয় শাহরা।
এদিকে সম্প্রচারকারী সংস্থার অনুরোধে আইপিএল নিলামের সময় পরিবর্তন হতে পারে। তিনটের পরিবর্তে ৩.৩০ মিনিটে নিলাম শুরু হতে পারে।
-
সানরাইজার্সকে চূর্ণ করে বিরাট জয় আরসিবির, আইপিএল অভিষেকে নজর কাড়লেন ডাফি -
আইপিএলের শুরুতেই হোঁচট খেল কেকেআর, ১৪ বছর পর মহা কাণ্ড ঘটাল মুম্বই ইন্ডিয়ান্স -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন












Click it and Unblock the Notifications