IPL 2025: রাজস্থান ম্য়াচে সঙ্গাকারার পাশে মালাইকা! সোশ্যাল মিডিয়ায় প্রেমের গুঞ্জন শুরু
আইপিএল মানে শুধু চার-ছক্কা আর জয়- পরাজয়ের খেলাই নয়, একইসঙ্গে এই ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত থাকে বলিউডের গ্ল্যামারও। অভিনেতা-অভিনেত্রীদের প্রায়শই আইপিএলের মাঠে দেখা যায়। তাঁদের নতুন সম্পর্ক নিয়েও গুঞ্জন তৈরি হয়। এবার সেই তালিকায় যুক্ত হল মালাইকা আরোরা এবং কুমার সঙ্গাকারার নাম।
মালাইকা আরোরাকে রবিবার গুয়াহাটিতে দেখা গিয়েছিল রাজস্থান রয়্যালস বনাম সিএসকে দলের ম্য়াচে। কিন্ত ম্যাচ শুধু দেখতেই যাননি, কুমার সঙ্গাকারার পাশে দেখা গেল তাঁকে। তাও আবার রাজস্থান রয়্যালস দলের জার্সিতে।এই ছবি প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্য়ে। যেভাবে কুমার সঙ্গাকারার পাশে বসে ছিলেন মালাইকা তাতে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে নেটিজেনদের মনে। একইসঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চাও শুরু হয়েছে।

এর আগে রাজস্থান রয়্যালস দলের হেড কোচের দায়িত্বে ছিলেন সঙ্গকারা। বর্তমানে তিনি রাজস্থান দলের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে। রাজস্থান-সিএসকে ম্যাচে তাদের ছবি দেখার পর একজন মন্তব্য করেছেন , 'কুমার সঙ্গাকারার সঙ্গে বসে আছেন মালাইকা আরোরা। দুজনের মধ্যে কি কিছু চলছে? অন্যএকজন আবার লিখেছেন, আমি তো মালাইকা আর রাজস্থান রয়্যালসের মধ্যে কোনও সম্পর্ক দেখতে পাচ্ছি না।
এখানেই শেষ নয়, একজন আবার সরাসরি দুই জনের মধ্যে প্রেমের গন্ধও পাচ্ছেন। একজন নেটিজেন লিখেছেন, 'মালাইকা আরোরা কি কুমার সঙ্গাকারার সঙ্গে প্রেম করছেন?' অন্য একজন প্রশ্ন তুলেছেন, মালাইকা কুমার সঙ্গাকারার সঙ্গে রাজস্থান রয়্যালসের ডাগ আউটে বসে আছেন কেন? সব মিলিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার নয়া উপাদান হয়েছে এই ছবি।
Malaika Arora with Kumar Sangakkara. pic.twitter.com/6ZGwGXqOFu
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 30, 2025
এখনও পর্যন্ত মালাইকা বা সঙ্গাকারা কেউই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি। মালাইকার ডাগআউটে উপস্থিতি কেন বা কী কারণে, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে গোটা বিষয়টি এখন জল্পনার স্তরে রয়েছে। কিন্তু তাদের এই নীরবতার কারণে সামাজিক মাধ্যমে আরও বেশি চর্চা হচ্ছে।
মালাইকা আরোরার আরবাজ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর প্রেম করেন অর্জুন কাপুরের সঙ্গে। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন দুই জনে। ২০১৮ সাল থেকে সম্পর্কে ছিলেন অর্জুন-মালাইকা। লিভ ইনও করতেন তারা। তবে ২০২৪ সালে দুই তারকার বিচ্ছেদ হয়ে যায়।
আগামী দিনে মালাইকাকে রাজস্থান দলের ম্যাচে দেখা গেলে এই চর্চা আরও বৃদ্ধি পাবে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications