RCB vs DC, IPL 2025: বেঙ্গালুরুর ডেরায় দিল্লি, কাদের দ্বৈরথে রাখবেন নজর? কারা থাকবেন একাদশে?
IPL 2025: আইপিএলে কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলে অপরাজেয়।
অন্যদিকে, ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতার পর জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবে আরসিবি। দিল্লির ৩ ম্যাচে ও আরসিবির চার ম্যাচে ৬ পয়েন্ট। দিল্লি আছে শীর্ষে, আরসিবি তিনে।

আইপিএলে পারস্পরিক ৩১টি দ্বৈরথে আরসিবির জয় ১৯টিতে, দিল্লি জিতেছে ১১টি ম্যাচ। ১টি ম্যাচ পরিত্যক্ত। শেষ পাঁচটি সাক্ষাতের চারটিই জিতেছে আরসিবি। ২০২৩ সালে প্রথম সাক্ষাতে হারার পর ফিরতি সাক্ষাতে জিতেছিল ক্যাপিটালস। গত বছর বেঙ্গালুরুতে দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারায় আরসিবি।
চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়কই হতে চলেছে বলে খবর। ২০০-র বেশি স্কোর উঠতে পারে। এই স্টেডিয়ামের বাউন্ডারি ছোট বলে ছক্কার ফুলঝুরিও ছুটতে পারে। বেঙ্গালুরুর আকাশ কাল আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা ১১ শতাংশ। তবে ম্যাচের ফলাফলে প্রভাব পড়বে না বলেই আশা করা হচ্ছে। ম্যাচের সময় তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
বিরাট কোহলির সঙ্গে মিচেল স্টার্ক ও কুলদীপ যাদবের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের কাছে উপভোগ্য হতে পারে। ফাফ দু প্লেসি চেন্নাইয়ে খেলেননি ফিটনেসজনিত কারণে। তিনি কালকের ম্যাচে খেলতে পারেন। উল্লেখ্য, গত বছর অবধি তিনি আরসিবির অধিনায়ক ছিলেন। পুরানো দলের বিরুদ্ধে চেনা পরিবেশে তিনি ভালো খেলতে মুখিয়ে থাকবেন।
🛬 𝑴𝒖𝒎𝒃𝒂𝒊 ➡️ ನಮ್ಮ 𝑩𝒆𝒏𝒈𝒂𝒍𝒖𝒓𝒖: 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝑫𝒊𝒂𝒓𝒊𝒆𝒔
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 9, 2025
🎥 From the high of our Wankhede win to the buzz of returning to the Chinnaswamy, it's all captured on @BigBasket_Com presents RCB Bold Diaries. Watch now! 👀#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 pic.twitter.com/pZlEt5WwSQ
আরসিবি গুজরাত টাইটান্সের কাছে হেরে যাওয়ার পরেও একাদশে রদবদলের পথে হাঁটেনি। ফলে কালকের ম্যাচেও তাদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। দিল্লি ক্যাপিটালস যদি দু প্লেসিকে পায়, তিনি ওপেন করবেন। রাহুল নেমে আসতে পারেন মিডল অর্ডারে। বাদ যেতে পারেন সমীর রিজভি।
আরসিবির সম্ভাব্য একাদশ- ফিল সল্ট (উইকেটকিপার), বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, লোকেশ রাহুল (উইকেটকিপার), অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল (অধিনায়ক), সমীর রিজভি বা ফাফ দু প্লেসি, ট্রিস্টান স্টাবস, অভিষেক শর্মা, বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা। ইমপ্যাক্ট সাব- মুকেশ কুমার।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications