Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: প্রচারের আলোতে থাকলেও বৈভবের জন্য পরিকল্পনা তৈরি, জানিয়ে দিলেন রাহুল দ্রাবিড়

১৪ বছরের এক কিশোরের কীর্তিতে হৈ-চৈ পড়ে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্বে। বৈভব সূর্যবংশী আইপিএলের মঞ্চে নতুন মহাতারকা রূপে আর্বিভূত হয়েছেন। চলতি আইপিএলে সব থেকে আলোচিত ক্রিকেটের নাম এখন বৈভব সূর্যবংশী। গুজরাতের বিরুদ্ধে ম্য়াচে ৩৫ বলে শতরান করেছেন সেইসঙ্গে রেকর্ডও সৃষ্টি করেছেন।

মাত্র ১৪ বছরেই তাঁকে নিয়ে যেভাবে চর্চা শুরু হয়েছে। তা বৈভবের ফোকাস নষ্ট করে দিতে পারে। বিগত ৪৮ ঘণ্টায় বৈভবকে নিয়ে চর্চা বা আলোচনা বা চর্চা কোনটাই কম হয়নি। অবশেষে বৈভবকে নিয়ে মুখ খুললেন রাজস্থান রয়্যালস দলের কোচ রাহুল দ্রাবিড়।

Rahul Dravid

রাহুল দ্রাবিড় মেনে নিচ্ছে বর্তমান পরিস্থিতিতে মিডিয়ার ফোকাস থেকে বৈভবকে দূরে রাখা সম্ভব নয়। এই প্রসঙ্গে দ্য ওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সমালোচনা বা 'প্রচারের আলো থেকে বৈভবকে পুরোপুরি দূরে রাখা সম্ভব নয় বর্তমান পরিস্থিতিতে। এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না।

একইসঙ্গে রাজস্থান রয়্যালস দলের কোচ আরও বলেন, তবে ওর পাশে দাঁড়িয়ে আমাদের ওকে সাহায্য করতে হবে যাতে বিষয়গুলো ও সহজওভাবে সামলাতে পারে, এই বিষয়ে সাহায্য করা বা গাইড করাটা আমাদের কর্তব্য। ভারতে ক্রিকেটার হতে গেলে এই সব বিষয়গুলোকে নিয়েই চলাটা শিখে নিতে হবে। সাফল্য এবং ব্যর্থতা দুটোর সঙ্গেই মানিয়ে নিতে হবে।

রাহুল দ্রাবিড় নিজের কোচিং জীবনে অনেক তরুণ ক্রিকেটারকে তুলে এনেছেন ভারতীয় দলের আঙিনায়। তবে বৈভব বাকিদের থেকে কোথায় আলাদা সেটা বলতে গিয়ে রাহুল দ্রাবিড় বলেন,
ও বয়সে ছোট হলেও দ্রুত বলের লেংথ বুঝতে পারে। হ্যান্ড স্পিড, হাই ব্যাকলিফট এবং দক্ষতা গুলোই ওকে আলাদা করে তুলেছে বাকিদের থেকে। পাওয়ার প্লেতে বড় শট খেলাটা ওঁর প্রতিভারই একটা অংশ।

এর পাশাপাশি রাজস্থান দলের কোচ আরও বলেন, শর্ট বল খেলার ক্ষেত্রে বা পুল শট খেলার ক্ষেত্রে ওর সময় নির্বাচনটা দারুণ। । তাই টুর্নামেন্টে যাতে ও আরও সফল হয়, সেই চেষ্টা করছি আমরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+