IPL 2025: চাহালের হ্য়াটট্রিকের পর শ্রেয়সের দুরন্ত ব্যাটিং, সিএসকের বিদায় নিশ্চিত করে দিল পাঞ্জাব
সিএসকের বিরুদ্ধে দুরন্ত জয় পাঞ্জাব কিংসের। ধোনিদের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল শ্রেয়স আইয়ারের দল। পাঞ্জাবের বিরুদ্ধে হেরে আইপিএল প্লে-অফের স্বপ্ন এবারের মতো বিলীন হল সিএসকের।
বুধবার চিপকে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের। সিএসকের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আঙুলে চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে যান পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল।

সিএসকের হয়ে ওপেন করতে নামেন শেখ রশিদ, আয়ুষ মাত্রে। কিন্তু সিএসকে ওপেনিং জুটি এই ম্যাচে ভালো স্কোর তুলতে সক্ষম হল না। মাত্র ২১ রানেই ওপেনিং জুটির পতন ঘটল। শেখ রশিদ ১১ রান করে আউট হলেন, আয়ুষ মাত্রে করলেন মাত্র ৭ রান। তিন নম্বরে নেমে সিএসকের ইনিংসকে একাই টানতে থাকেন স্যাম কারান। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মত কেউ ছিলেন না এই ম্য়াচে।
রবীন্দ্র জাদেজার ব্যাট হাতে খারাপ ফর্ম অব্যাহত। ১৭ রান করে আউট হলেন জাদেজা। ডেওয়াল্ড ব্রেভিস কিছুটা চেষ্টা করলেন তবে ২৬ বলে ৩২ রান করে আউট হলেন। শতরানের কাছাকাছি গিয়েও আউট হলেন কারান। ৪৭ বলে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেললেন কারান। তাঁর ইনিংসে ছিল ৯টি চার এবং চারটি ছক্কা। শিবম দুবে ৬ রানে আউট হলেন।
১৯ ওভারে চেন্নাই ব্য়াটিংয়ে ধস নামালেন চাহাল। হ্যাটট্রিক সহ চার উইকেট নিলেন। ১৯তম ওভারে দ্বিতীয় বলে ধোনিকে আউট করলেন। ধোনি ১১ রান করে আউট হলেন। এরপর দীপক হুডা, অংশুল কম্বোজ, খলিল আহমেদকে আউট করে হ্য়াটট্রিক সম্পন্ন করলেন। হ্য়াটট্রিক করার পরই মাটিতে গিয়ে রাজকীয় ভাবে শুয়ে সেলিব্রেশন করলেন।
নির্ধারিত ২০ ওভারও খেলতে পারল না চেন্নাই। ১৯.২ ওভারে ১৯০ রানেই অল আউট হল সিএসকে। চাহাল তিন ওভারে ৩২ রান খরচ করে চার উইকেট নিলেন। দুটি করে উইকেট নিলেন অর্শদীপ সিং, জানসেন। একটি করে উইকেট নিলেন আজমাতুল্লাহ ওমরজাই, হরপ্রীত ব্রার।
জবাবে ব্যাট করতে নেমে প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরনের ওপেনিং জুটি ৪৪ রান করে। ১৫ বলে ২৩ রান করে আউট হলেন প্রিয়াংশ। তবে প্রভসিমরন ৩৬ বলে ৫৪ রান করে আউট হলেন। নেহাল ৫ রান করে আউট হলেও সিএসকে বিরুদ্ধে অধিনায়কোচিত ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। ৪১ বলে ৭২ রান করে আউট হলেন শ্রেয়স। পাঁচটি চার এবং চারটি ছক্কা মারেন।
শ্রেয়স ও শশাঙ্ক সিংই পাঞ্জাবের জয় নিশ্চিত করেন। তবে শশাঙ্ক ১২ বলে ২৩ রান করে আউট হলেন। এরপর জশ ইনগ্লিস নামেন। তিনি ছয় রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে চার সৃষ্টি হলেও ২ বল বাকি থাকতেই জয় পেল পাঞ্জাব।
এই ম্যাচ হেরে ১০ ম্য়াচে ৪ পয়েন্টেই থাকল সিএসকের। ফলে ধোনিদের বিদায় নিশ্চিত হল। ১০ ম্য়াচে ১৩ পয়েন্ট হল পাঞ্জাবের। ২ নম্বরে উঠে এল পাঞ্জাব কিংস।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications