IPL 2025: সানরাইজার্স শিবিরে স্বস্তি দিল নীতীশের ফিটনেস, হায়দরাবাদের দল এবার কতটা শক্তিশালী?
IPL 2025: আইপিএলে এবারও শক্তিশালী দল গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কোর গ্রুপও ধরে রাখা হয়েছে। তবে অধিনায়ক প্যাট কামিন্স শুরু থেকে থাকতে পারবেন কিনা তা স্পষ্ট নয়।
তারই মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের স্বস্তি ভারতীয় অলরাউন্ডারকে নিয়ে। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় আইপিএলের শুরু থেকেই থাকছেন নীতীশ কুমার রেড্ডি।

সাইড স্ট্রেইনের সমস্যার কারণে জানুয়ারি থেকেই মাঠের বাইরে রয়েছেন নীতীশ। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে নীতীশ ইতিমধ্যেই ইয়ো ইয়ো-সহ সমস্ত ফিটনেস টেস্টে পাস করে গিয়েছেন। আইপিএল খেলার জন্য পেয়ে গিয়েছেন ফিজিওর ছাড়পত্রও।
২২ জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে খেললেও সেই ম্যাচে বোলিং করেননি নীতীশ। চেন্নাইয়ে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকের নেটে অনুশীলন সারেন। কিন্তু তারপরই ওই ম্যাচ-সহ গোটা সিরিজ থেকেই ছিটকে যান চোটের কারণে।
নীতীশকে মেগা নিলামের আগে ৬ কোটি টাকায় ধরে রেখেছিল সানরাইজার্স। গত বছর আইপিএলে তিনি ১৩ ম্যাচে ৩০৩ রান করেন। অস্ট্রেলিয়া সফরে টেস্টেও তিনি নজর কাড়েন। মেলবোর্ন টেস্টে লড়াকু ১১৪ রানের ইনিংস এসেছিল নীতীশের ব্যাট থেকে।
গতবারের রানার-আপ সানরাইজার্স হায়দরাবাদ ২৩ মার্চ নিজেদের মাঠে রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে। সানরাইজার্সের ব্যাটিং লাইন-আপ নিশ্চিতভাবেই প্রতিপক্ষের বোলারদের কপালে চিন্তার ভাঁজ বাড়ানোর পক্ষে যথেষ্ট।
ট্রাভিস হেড ও অভিষেক শর্মাই ওপেন করবেন। তিনে সম্ভবত নামবেন ঈশান কিষাণ। চারে হেইনরিখ ক্লাসেন, পাঁচে নীতীশ কুমার রেড্ডি। একাদশে থাকবেন অভিনব মনোহর। ফলে টপ অর্ডার তো বটেই, মিডল অর্ডারও ঝড়়ের গতিতে রান তুলতে পারবে।
প্যাট কামিন্স শুরু থেকে না খেলতে পারলে অভিষেক শর্মা নেতৃত্ব দিতে পারেন। মহম্মদ শামি একাদশে থাকবেনই। হর্ষল প্যাটেলের অভিজ্ঞতাও কাজে লাগাতে চাইবে সানরাইজার্স। স্পিন বিভাগে অ্যাডাম জাম্পাও থাকবেন একাদশে, এমনকী ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে রদবদল করা হতে পারে। রাহুল চাহারও রয়েছেন। চেন্নাই সুপার কিংসে খেলা সিমরজিৎ সিং, কিংবা অভিজ্ঞ জয়দেব উনাদকাটও থাকতে পারেন একাদশে। চমক হতে পারেন ঈশান মালিঙ্গা।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications