IPL 2025: গোয়েঙ্কার সঙ্গে পুরাণের সাক্ষাৎ, লখনউ সুপার জায়ান্টসে দর ও গুরুত্ব বাড়ল ক্যারিবিয়ান তারকার
IPL 2025: আইপিএলে লখনউ সুপার জায়ান্টস থেকে লোকেশ রাহুলের বিদায় বার্তা যেন আরও স্পষ্ট হলো। বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে কোন দল কাকে ধরে রাখল নিলামের আগে।
নিকোলাস পুরাণ আজ কলকাতার আলিপুরে সঞ্জীব গোয়েঙ্কার অফিসে গিয়েছিলেন বলে জানাচ্ছে ক্রিকবাজের প্রতিবেদন। পুরাণকে প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে লখনউ সুপার জায়ান্টস ধরে রাখতে চলেছে।

লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার অফিসে গিয়েই দেখা করেছিলেন লোকেশ রাহুল। কিন্তু তাঁকে লখনউ আর রাখছে না। যদিও কয়েক সপ্তাহের ব্যবধানে গোয়েঙ্কার অফিসেই পুরাণের সঙ্গে চুক্তি পাকা হয়ে গেল লখনউ সুপার জায়ান্টসের।
আগামী কয়েক মরশুম লখনউ সুপার জায়ান্টসে খেলার ব্যাপারে পুরাণ আজ মঙ্গলবার আরপিএসজি গ্রুপের অফিসে গিয়ে সম্মতিপত্রে সই করে দিয়েছেন বলেই জানা যাচ্ছে। ফলে আসন্ন মরশুমের জন্য সরকারিভাবে ২৯ বছরের ক্যারিবিয়ান তারকাই লখনউ সুপার জায়ান্টসে সই করলেন।
সূত্রের খবর, প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবেই পুরাণকে সই করাল লখনউ। ফলে অন্তত ১৮ কোটি টাকা পাবেন তিনি। পরিমাণ বেশিও হতে পারে। সেক্ষেত্রে অকশন পার্স থেকে লখনউকে ১৮ কোটির উপর অতিরিক্ত অর্থ দিতে হবে। তবে এখনও জানা যায়নি ঠিক কত পরিমাণ অর্থে পুরাণের সঙ্গে কথা পাকা হয়েছে লখনউয়ের।
২০২৩ সালের আইপিএলের আগে হওয়া নিলামে পুরাণকে ১৬ কোটি টাকায় কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। ২০২৩ সালে পুরাণ ১৫ ম্যাচে ৩৫৮ ও চলতি বছরের আইপিএলে তিনি ১৪ ম্যাচে ৪৯৯ রান করেন। সানরাইজার্স হায়দরাবাদ পুরাণকে ছেড়ে দেওয়ার পর তাঁকে নিয়েছিল লখনউ। ফলে ফের ২ কোটি টাকা বাড়িয়ে নিলেন তিনি। এমনকী পুরাণই লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন বলেও সূত্রের খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications