IPL 2025: কিছু বলার সাহস নেই চেন্নাই কোচের! ধোনির ব্য়াটিং অর্ডার নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজের
মাহি জ্বরে আক্রান্ত গোটা চিপক। শুক্রবার আরসিবির বিরুদ্ধে ম্যাচে ধোনিই ছিলেন সিএসকে দলের আর্কষণের কেন্দ্রবিন্দুতে। উইকেটের পিছনে গ্লাভস হাতে এখনও ক্ষিপ্রতা অটুট মাহির। এমনকি ব্যাট হাতে ধোনি নিজের স্ট্রাইকরেটের সঙ্গে সুবিচার করছেন। কিন্তু তাও নয় নম্বরে ব্যাট করতে নামছেন মাহি! তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামেন ৯ নম্বরে। আরসিবির বিরুদ্ধে ধোনি যখন ব্যাট করতে নামেন, ততক্ষণে ম্যাচ সিএসকের নাগালের বাইরে চলে গিয়েছে। স্যাম কারানের পর রবিচন্দ্রন অশ্বিনকেও নিজের থেকে উপরে ব্যাট করতে পাঠান ধোনি। তবে ১৬ বলে ৩০ রান করেন ধোনি। তবে ধোনি অনেক পরে ব্যাট করতে নামলেন যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ফলে ফিনিশার ধোনিকে পাওয়া গেল না আরসিবি ম্যাচে।ইরফান পাঠানের পর বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারিও ধোনির পরে ব্যাটিং নিয়ে সমালোচনায় সরব হলেন।

ম্যাচ শেষে ক্রিকবাজকে আইপিএল জয়ী ক্রিকেটার মনোজ বলেন, আমি জানি না ধোনির মতো ক্রিকেটার যিনি এখনও ১৬ বলে ৩০ রান করতে পারেন, সে কেন আরও ওপরে ব্যাট করতে নামছেন না। সিএসকে দল তো জয়ের জন্যই খেলতে নেমেছে? আসলে সিএসকে দলের কোচেদের সাহস নেই ধোনিকে উপরের দিকে ব্যাট করতে বলার। ধোনি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। মনোজর বক্তব্য রীতিমতো বিস্ফোরক। সিএসকে দলে ধোনিই কি সুপার বস!
২০২৪ সালের আইপিএলেও ধোনি নীচের দিকে ব্যাট করতে নামছিলেন। কিন্তু গতবারের তুলনায় ধোনিকে আরও ফিট দেখাচ্ছে। ধোনি প্রসঙ্গে সেহওয়াগ বলেন, সিএসকে এবং ধোনি মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। ধোনি খুব বেশি বল খেলবে না। ধোনি ১৭ বা ১৮ ওভারের আগে ব্যাট করতে নামবে না । আমি অবাক হইনি। তবে আরসিবি দল যেভাবে ম্যাচের রাশ নিয়েছিল , তাতে ধোনি আগে নামলেও খুব বেশি কিছু হত বলে মনে হয় না। ধোনির সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইরফান পাঠানও।
গোটা গ্যালারি ধোনির নামে স্লোগান দিতে থাকেন । এমনকী তিনি যখন ২২ গজের সামনে যান, গ্যালারিতে জ্বলে ওঠে মোবাইল টর্চ। কিন্তু ১৬ বলে ৩০ রান করে ম্যাচ জেতাতে পারলে না। আসলে ৪৩-র ধোনি যে আগের ফর্মে নেই।
আইপিএলের আগে ধোনি জানিয়েছিলেন কেন তিনি ২০২৪ সালে পরে ব্যাট করতে নেমেছিলেন। ধোনি বলেন, গত বছর আমার হাঁটুতে সমস্যা ছিল। এর পাশাপাশি চি২০ বিশ্বকাপের দল নির্বাচনের বিষয়টাও মাথায় ছিল। আমাদের দলে জাদেজা দলে ঢোকার দাবিদার ছিল। শিবম দুবে দলে ঢোকার দাবিদার ছিল। সুতরাং, আপনি নিশ্চিতভাবেই ওদেরকে একটা সুযোগ দিতে চাইবেন। আমি তো দাবিদার ছিলাম না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications