Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: হ্যাজলউডের একটা ওভারেই বদলে গেল ম্যাচের ভাগ্য! আরসিবির জয়ের টার্নিং পয়েন্ট কোনটা?

বৃহস্পতিবার আইপিএলে ঘরের মাঠে চলতি মরশুমের প্রথম জয় পেল আরসিবি। রাজস্থান রয়্যালসকে টানটান উত্তেজনার ম্যাচে ১১ রানে পরাজিত করল রজত পাটীদারের দল। পেণ্ডলামের মতোই তুলল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ১১ রানে জয় হাসিল করল আরসিবি। রাজস্থান দলের হার এবং আরসিবির জয়ের মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা? তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে তিনটি বিষয়কে উল্লেখ করতে হবে।জশ হ্যাজলউডের ১৯তম ওভারে দুরন্ত বোলিুং, বিরাট কোহলি ও ফিল সল্টের ওপেনিং জুটি, বিরাট ও দেবদত্তের পার্টনারশিপ কোনটা মূল টার্নিং পয়েন্ট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Josh Hazlewood

প্রথমেই উল্লেখ করতে হবে কারণ বিরাট কোহলি এবং ফিল্ম সল্টের ইনিংসের কথা। কারণ আরসিবির ওপেনিং জুটি ৬১ রান তোলে সেইসঙ্গে বড় রানের ভিত গঠন করে দেয়। সল্ট ২৩ বলে ২৬ রান করে আউট হলেও দেবদত্তকে সঙ্গে নিয়ে আরসিবির ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি। এই দুইজন ৯৫ রানের পার্টনারশিপ তৈরি করেন। মিডল ওভারে ৯৫ রানের পার্টনারশিপ ম্যাচের অন্যতম একটা টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়েছে।

সেই সময় একটা পার্টনারশিপ দরকার ছিল। বিরাট কোহলি-দেবদত্ত সেটাই করে দেখিয়েছেন। কোহলি এবং দেবদত্ত ইনিংসের ফলে স্কোরবোর্ডে বড় রান তুলতে সক্ষম হয় আরসিবি এই ম্যাচে টার্নিং পয়েন্ট গুলোর মধ্যে অবশ্যই এটিও থাকবে। বিরাট কোহলি এবং দেবদত্তের ৯৫ রানের এই পার্টনারশিপটা পাশাপাশি উল্লেখ করতে হবে। বিরাট কোহলি ইনিংসের কথাও বলতে হবে কারণ এই ম্যাচে দুরন্ত খেললেন বিরাট কোহলি।
চিন্নাস্বামী স্টেডিয়ামে ৪২ বলে ৭০ রান করে করলেন কোহলি। তাঁর ইনিংসে ছিল ৮টি এবং দুটি ছক্কা।

তবে ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে অবশ্যই আরসিবির বোলিংয়ের উনিশতম ওভার কারণ সেই ওভারে এক রানের বিনিময়ে দু উইকেট নেন অজি তারকা। শেষ ২ ওভারে ২২ রান প্রয়োজন ছিল রাজস্থানের কিন্তু জশ হ্যাজলউডের ১৯তম ওভারেই ম্যাচটা নিজেদের দিকে নিয়ে এলেন। ম্যাচের সেরাও হলেন।

Take a Poll

১৯তম ওভার প্রসঙ্গে বলতে গিয়ে জশ হ্যাজলউড বলেন, আমি আমার শক্তি ও পরিকল্পনার উপর জোর দিয়েছিলাম। টেস্ট ও একদিনের ম্যাচে অনেক বছর কেলার পর আমি্ এই ফর্ম্যাটে খেলার সুযোগ পেয়েছে। এর আগেও একাধিক দলে খেলেছিলাম। ঘরের মাঠে জয় পেয়ে ভালো লাগছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+