IPL 2025: লখনউয়ের জয়ে বড় অবদান বোলারদের, গুজরাতকে ডোবাল শেষ ৮ ওভারের ব্যাটিং
IPL 2025: লখনউ সুপার জায়ান্টস ৬ উইকেটে হারাল গুজরাত টাইটান্সকে। ফলে শুভমান গিলরা পয়েন্ট তালিকার দুইয়ে নেমে গেলেন।
লখনউ সুপার জায়ান্টস চলে এলো পয়েন্ট তালিকার তিনে। ম্যাচের প্রথম ১২ ওভার ছাড়া বাকি পুরোটাই দাপট দেখাল লখনউ সুপার জায়ান্টস।

পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে গুজরাত তোলে বিনা উইকেটে ৫৪, লখনউ তোলে বিনা উইকেটে ৬১। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে গুজরাত তিন উইকেট খুইয়ে ৮১ রান তোলে। লখনউ সেখানে তোলে ৯৩, ২ উইকেট হারিয়ে।
শেষ পাঁচ ওভারে গুজরাত তিন উইকেট হারিয়ে ৪৫ রানের বেশি তুলতে পারেনি। ১৬ থেকে ১৯.৩ ওভারের মধ্যে লখনউ ২টি উইকেট হারায়, রান আসে ৩২। গুজরাত টাইটান্সের ওপেনিং জুটি ১২ ওভারে স্কোর নিয়ে গিয়েছিল ১২০ রানে, কোনও উইকেট না হারিয়ে।
কিন্তু ছয় বলের ব্যবধানে শুভমান গিল ও সাই সুদর্শন ফেরার পর তেমন সুবিধা করতে পারেননি গুজরাতের ব্যাটাররা। ফলে শেষ ৮ ওভারে তারা তোলে মাত্র ৬০ রান, ৬ উইকেট হারিয়ে। এই সময় লখনউয়ের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষের রান তোলার গতিতে রাশ টানেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা নেন রবি বিষ্ণোই।
গুজরাতের ইনিংসের পর সাই সুদর্শনের কথায় উঠে এসেছিল পিচের মন্থর আচরণের কথা। বিশেষ করে গুজরাত ইনিংসের দ্বিতীয়ার্ধে। যদিও লখনউয়ের ব্যাটিংয়ের সময় তা বোঝাই যায়নি। বিশেষ করে এইডেন মার্করাম ও নিকোলাস পুরাণের ব্যাটিং দেখে। পুরাণই ছিলেন বেশি আগ্রাসী।
শেষের দিকে লখনউ সুপার জায়ান্টস কয়েকটি উইকেট হারানোয় ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। যদিও স্নায়ুর চাপ সামলে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন আয়ুষ বাদোনি।
#NicholasPooran is running away with the game! 🤩
— Star Sports (@StarSportsIndia) April 12, 2025
A clinical display from the West Indian puts #LSG in the driving seat! 💥
Watch the LIVE action ➡ https://t.co/n819rsJlsh#IPLonJioStar 👉 #LSGvGT | LIVE NOW on Star Sports 2, Star Sports 2 Hindi & JioHotstar! pic.twitter.com/QPkygugIYo
শুভমান গিল বলেন, উইকেটে শট নেওয়া সহজ ছিল না। ফলে সুদর্শনের সঙ্গে আলোচনা করে ঠিক করেছিলাম অন্তত একজন ওপেনার ১৭-১৮ ওভার অবধি থাকলে স্কোর ২০০-২১০-এ নিয়ে যাওয়া যাবে। কিন্তু পরপর দুটি উইকেট হারানোয় সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো যায়নি।
স্ট্রাইক রোটেট করায় উন্নতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন শুভমান। তিনি বলেন, দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া লক্ষ্য ছিল। আমরা ১০ ওভারের পর কয়েকটি উইকেট ফেলেছি। তবে সেই সময় বল যতটা থমকে আসবে ভেবেছিলাম তা হয়নি। তবে ম্যাচটি শেষ ওভার পর্যন্ত নিয়ে যেতে পেরে খুশি শুভমান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications