IPL 2025: আইপিএলের আসরে রোবট কুকুর, সম্প্রচারে নয়া দিগন্ত, চমকে গেলেন হার্দিক-অক্ষররা
IPL 2025: আইপিএলের সম্প্রচারে আবির্ভাব নতুন সদস্যের। রোবট কুকুর। যার নাম এখনও ঠিক হয়নি। তবে কাজকর্মে সকলকেই চমকে দিয়েছে এই রোবটিক ডগ।
আইপিএলের সম্প্রচারে নানা ক্যামেরা অ্যাঙ্গলের তোলা ছবি দেখতে পারেন ক্রিকেটপ্রেমীরা। বার্ডস আই ভিউ যেমন জনপ্রিয় হয়েছিল, তেমনই এবার পোষ্যদের দেখার মতো অনুভূতি দেবে এই রোবটিক ডগ।

আইপিএলের ওয়েবসাইটে এই রোবটিক ডগের সঙ্গে পরিচয় ঘটানো হয়েছে। চলতি আইপিএল সম্প্রচারেই এই রোবট কুকুরের ব্যবহার দেখা যাবে বলে জানিয়েছেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। হতেই পারে আজ দিল্লি বনাম মুম্বই দ্বৈরথেই দেখা যাবে এর ব্যবহার।
কেন না, অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে হাজির করানো হয়েছিল এই রোবট কুকুরকে। যে ছুটতে পারে, লাফাতে পারে, কেউ হাত বাড়ালে হ্যান্ডশেক করতে পারে কিংবা ইশারায় ভালোবাসার বার্তা দিতে 'লভ' সাইনও দিতে পারে। আবার ভয় দেখানোর মতো ভঙ্গিমাতেও সিদ্ধহস্ত।
এই রোবটিক ডগে লাগানো হয়েছে নজরদারি ও সম্প্রচারের জন্য ব্যবহৃত ক্যামেরা। সবচেয়ে বড় কথা কেউ কোনও কথা বললে তা বুঝে নিতে কোনও অসুবিধাই হয় না এই রোবট কুকুরের। ধারাভাষ্যকার, সঞ্চালকদের পাশাপাশি এই ক্যামেরা-সমন্বিত রোবট কুকুরের পায়ের ব্যবহারের মাধ্যমে মানুষের মতো হাত নাড়ানোর ভঙ্গিতেও অবতীর্ণ হচ্ছে।
𝗛𝗼𝗹𝗱 𝗼𝗻! 𝗪𝗲'𝘃𝗲 𝗮 𝗻𝗲𝘄 𝗜𝗣𝗟 𝗳𝗮𝗺𝗶𝗹𝘆 𝗺𝗲𝗺𝗯𝗲𝗿 𝗶𝗻 𝘁𝗼𝘄𝗻 👀
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
It can walk, run, jump, and bring you a 'heart(y)' smile 🐩❤️
And...A whole new vision 🎥
Meet the newest member of the #TATAIPL Broadcast family 👏 - By @jigsactin
P.S: Can you help us in… pic.twitter.com/jlPS928MwV
এই রোবট কুকুরের সঙ্গে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ও রিস টপলিকে। টপলিকে ভয়ও পাইয়ে দিয়েছে এই রোবট কুকুর। হার্দিকের কথা শুনে তাঁর দিকে এগিয়েও গিয়েছে। হার্দিক বলেছেন, গুড বয়!
দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল আবার এই রোবট কুকুরকে দেখে অবাক হয়ে গিয়েছেন। তার কর্মপন্থা দেখে হেসে লুটিয়েও পড়েছেন। এই রোবট কুকুরের শরীরে লাগানো ক্যামেরায় কেমন ছবি ওঠে সেটাও তুলে ধরা হয়েছে মজাদার ভিডিওতে। এর নামকরণের আহ্বানও জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এমনকী ভিডিওর শেষে দৌড়ে মরিসনকেও পিছনে ফেলে দিয়েছে আইপিএল পরিবারের নয়া সদস্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications