Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: সৌদি আরব নয়, নিলামের জন্য বিসিসিআইয়ের পছন্দের তালিকার শীর্ষে কোন দেশ?

আইপিএলের জন্য নিলাম নীতি এবং রিটেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য ইতিমধ্যেই প্রকাশ করেছে বিসিসিআই। নয়া নিয়ম কতজন ক্রিকেটারকে রিটেনশন করতে পারবে দলগুলি? কীভাবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার হবে এই সব নিয়েই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইপিএল গর্ভনিং কাউন্সিল। কিন্ত কোথায় হবে আইপিএলের মেগা নিলাম?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে কোথায়? চলতি বছরের নিলামপর্ব যে বিদেশেই অনুষ্ঠিত হবে তা এক প্রকার চূড়ান্ত। ২০২৫ সালের নিলাম বড়সড় ভাবেই হবে। গতবছর অর্থ্যাত ২০২৩ সালের মিনি নিালামের আসর বসেছিল দুবাইতে। এবার নিলামের স্থান বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যাতে পড়েছিল বিসিসিআই। অবশেষে আগামী মাসে নিলামের ভেন্যু চূড়ান্ত প্রায় চূড়ান্ত করে ফেলল বিসিসিআই।

BCCI

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, আগামী মাসে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে। নভেম্বর মাসের শেষ দিকেই আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত আইপিএল গর্ভনিং কাউন্সিল এবং বিসিসিআই কর্তারা সিঙ্গাপুরকেই নিলামের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিগু‌লির মতামত পাওয়ার পরই এবিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের হোটেল ভাড়া প্রচুর। নিলামের জন্য ১০ দ‌লের প্রতিনিিধি, বোর্ড কর্তা থেকে সম্প্রচারকারী চ্যানেলের প্রতিনিধি সহ প্রচুর মানুষের জন্য থাকার ব্যবস্থা করতে হবে। ফলে বিলাস বহুল এবং বড় হোটেল প্রয়োজন। বিসিসি্আইয়ের চাহিদা অনুসারে সৌদি আরবের হোটেলে দাম প্রচুর। ফলে নতুন করে ভাবতে হচ্ছে বোর্ড কর্তাদের।

এরইফলে সিঙ্গাপুরকেই বেছে নিতে চলেছেন বোর্ড কর্তারা। কারণ সেখানে খরচ সাধ্যের মধ্যে এমননকি সহজেই সবাই যেতে পারবে। এরআগে ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একমাত্র ১বারই বিদেশে নিলাম হয়েছে। ২০২৩ সালে দুবাইতে। বিসিসিআই চাইছে বিদেশের মাটিতে নিলাম করে আইপিএলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করা।

আগামী ৩১ অক্টোবর ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দি‌ন। বোর্ডের পক্ষ থেকে পাঁচ পৃ্ষ্ঠার একটি বিবৃতি দলগুলির কাছে পাঠানো হয়েছে। কিন্তু প্রথম পাতাতেই এমন কিছু নিয়মের উল্লেখ আছে যা নিয়ে দল‌গুলির মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে। ফলে দল গঠনের কাজে বিলম্ব হচ্ছে।

India vs Bangladesh: অধিনায়ক পাণ্ডিয়ার রেকর্ড ভাঙলেন সূর্যকুমার, বল হাতে নজির গড়লেন রবি বিষ্ণোই
কয়েকটি ফ্রাঞ্চাইজি নিলাম এবং রিটেনশন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তারা এই বিষেয় বোর্ডের কাছে তাদের আপত্তির কথা জানিয়েছেন। মূলত রাই টু ম্যাচ কার্ডের নয়া নিয়ম নিয়ম নিয়েই আপত্তি আছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+