IPL 2024: রেকর্ড গড়েই ছাড়লেন নেতৃত্ব, হার্দিকের নেতৃত্বে খেলবেন হিটম্যান? আভাস দিলেন প্রাক্তন অধিনায়কের কোচ
ভারতীয় টি২০ দলের অধিনায়কত্বের দায়িত্বে এক বছর আগে থেকেই নেই, এবার আইপিএলেও অতীত হয়ে গেলেন অধিনায়ক রোহিত শর্মা। ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। তবে শুক্রবার সন্ধ্যায় নতুন অধিনায়ক হিসাবে হার্দিকের নাম ঘোষণা করেছে মুম্বই শিবির। এরপর থেকেই রোহিতের মুম্বই দলে ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে।
রোহিতের অধীনেই আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল হার্দিকের।২০১৫ সালে মুম্বইয়েই উত্থান হয়েছিল তাঁর। সেখান থেকেই জাতীয় দলে সুযোগ। যদিও শেষ দুই মরসুম মুম্বইয়ের হয়ে খেলেননি তিনি। চলে গিয়েছিলেন গুজরাত টাইটান্সে। সেই দলের অধিনায়ক হিসাবে ২০২২ সালে আইপিএল জিতেছেন হার্দিক। এ বার নাটকীয় ভাবে তাঁকে কিনেছে মুম্বই। শুউ দলেই ফেরায়নি, একইসঙ্গে অধিনায়কও করেছে।

নতুন অধিনায়ক হার্দিকের সঙ্গে রোহিতের কোনও সমস্যা হবে না বলেই মনে করেন হিটম্যানের গুরু। মাইখেলকে রোহিত শর্মার কোচ দীনেশ বলেন, 'আমার মনে হয় না রোহিতের কোনও সমস্যা হবে। রোহিত পেশাদার ক্রিকেটার। ও অধিনায়কত্ব নিয়ে খুব ভাবে না। ও শুধু ক্রিকেট খেলতে চায়। তাই হার্দিকের নেতৃত্বে খেলতে রোহিতের কোনও সমস্যা হবে বলে আমার মনে হয় না।'
রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএল জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এহার রোহিত দলে থাকবেন শুধুই ক্রিকেটার হিসাবে। আইপিএলর অধিনায়ক হিসাবে অনন্য নজির রয়েছে রোহিতে। শুধু পাঁচবার দলকে আইপিএলে চ্যাম্পিয়নই করেননি,একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ টি২০ খেতাবও মুম্বইকে জেতান অধিনাযয়ক রোহিত।
২০১৩ সালে মরসুমের মাঝপথে অধিনায়ক হিসাবে মুম্বই দলের দায়িত্বে আসেন রোহিত। সেই বছরই দলকে চ্যাম্পিয়ন করেন। সেই বছরই চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে দলকে চ্যাম্পিয়ন করেন অধিনায়ক হিটম্যান। এরপর ২০১৫, ২০১৭ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। ২০১৯, ২০২০ সালে পর পর খেতাব ঘরে তোলে মুম্বই।
South Africa vs India: বড় ধাক্কা ভারতীয় দলে, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, সুযোগ পেলেন এক বঙ্গ বোলার
আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। ৬২১১ রানের মধ্যে মুম্বই অধিনায়ক হিসাবেই রোহিত করেছেন ৩৯৮৬ রান। অধিনায়ক হিসাবে দলকে নেতৃত্ব দিয়েছেন ১৫৮ ম্যাচে। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
-
তৃণমূলের বিধানসভা কমিটি, ভোটের প্রস্তুতি নাকি নেতৃত্বের ভারসাম্য? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর










Click it and Unblock the Notifications