IPL 2024: চিপকে ‘স্মরণীয়’ জয় চেন্নাইয়ের, ম্যাচ শেষে ভক্তদের পাল্টা উপহার দিলেন ধোনি, দেখুন ভিডিও
চিপক জুড়ে ধোনি আবেগ, মাহি পঁচিশের( ২০২৫ সালের) আইপিএলে খেলবেন কিনা, তা কেউ জানেন না। জানেন শুধু ধোনি। এই পরিস্থিতিতে ১৭তম আইপিএলে সিএসকের গ্রুপ লিগের শেষ হোম ম্যাচ হয়ে গেল। গত কয়েক বছর ধরে আইপিএলের শেষের দিকে ভারতীয় ক্রিকেটমহলের প্রধান আলোচ্য বিষয় হয় একটিই। এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল মরশুম?
রবিবার ঘরের মাঠে মাহিকে ঘিরে আবেগের সুনামির বয়ে গেল। ঘরের মাঠে এটি সিএসকের ৫০তম জয়। মাইলস্টোন ম্যাচে জয় পাওয়ার পরেই ধোনিকে ঘিরে আবেগ উচ্ছাস ধরা পড়ল সিএসকের গ্যালারিতে। প্রথমে ৫০তম জয়ের জন্য মাহি সহ গোটা দলকে একটি পদক দেওয়া হয়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের জয়ের পরে এমএস ধোনি এবং তার চেন্নাই সুপার কিংসের সতীর্থরা মাঠ পরিক্রমন করলেন।

চেন্নাই সুপার কিংসের ভক্তরা রবিবার চেন্নাইতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ আইপিএল ম্যাচের ঠিক আগে ফ্র্যাঞ্চাইজির একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পরে কৌতূহলী হয়ে পড়েছিল। সিএসকে সমর্থকদের জন্য একটি বিশেষ বার্তা পোস্ট করে চেন্নাই টিম। সেই পোস্টে লেখা ছিল - সুপারফ্যানদের ম্যাচ শেষে কিছুক্ষণ থেকে যাওয়ার অনুরোধ করছি, আপনাদের জন্য বিশেষ চমক আছে। কেউ কেউ অনুমান করেছিলেন যে এটি এমএস ধোনির ভবিষ্যত সম্পর্কিত একটি ঘোষণা হতে পারে।কিন্তু ম্যাচে শেষে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিলেন ধোনি। পুরো মাঠ প্রদিক্ষিণ করলেন, বল উপহার দিলেন দর্শকদের।
আইপিলের প্লে অফের দৌড়ে এক পা এগিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। লিগে দুরন্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে তাঁরা। চিপকে ধরে নেওয়া হয়েছিল, এই ম্যাচ সিএসকে হেরে গেলে এটাই ধোনির শেষ ম্যাচ হতে পারে। কিন্তু ৫ উইকেটে ম্যাচ জিতে যাওয়ায় প্লে অফের পথে আরও এগিয়ে গেল চেন্নাই। শেষ ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে জিতলেই তাঁরা প্লে অফে পৌঁছে যাবে।
VIDEO OF THE DAY...!!! 💛
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 12, 2024
MS Dhoni and CSK thanking Chepauk crowd - Suresh Raina hugging MS. 🫂❤️pic.twitter.com/t1y5TbtfHm
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে। ম্যাচ চলাকালীন যেখানে কমেন্ট্রি বক্সে এক ধারাভাষ্যকার সুরেশ রায়না প্রশ্ন করেন, 'ধোনি কি চিপকে শেষ ম্যাচ খেলে ফেললেন?' উত্তরে সুরেশ রায়না এক মুহূর্তও সময় নষ্ট না করে বলেন, 'একেবারেই নয়।'
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications