IPL 2024: ওয়াংখেড়েতে মুম্বই বধ কেকেআরের, শাহরুখের শহরেই প্লে-অফ প্রায় নিশ্চিত নাইটদের
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের। ওয়াংখেড়েতে নাইটরা জিত ২৪ রানে।
ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এদিন কেকেআরের ব্যাটিং অর্ডারে শুরু থেকেই ধস নামে। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা। ৫৭ রানের মধ্যে কেকেআরের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। ফিল সল্ট ৫, সুনীল নারিন ৮, আংক্রিশ রঘুবংশী ১৩, শ্রেয়স আইয়ার ৬, রিঙ্কু সিং ৯ রান করে আউট হন।

শেষ পর্যন্ত নাইটদের মানরক্ষা করলেন ভেঙ্কটেশ। ৫২ বলে ৭০ রান করে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেন।।কেকেআর ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল। মু্ম্বইয়ের হয়ে বুমরাহ ও তুষারা ৩টি করে উইকেট নিলেন, পাণ্ডিয়ার সংগ্রহ ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বইয়ের। প্রথমেই মুম্বইয়ের ব্যাটিংয়ে আঘাত করলেন স্টার্ক। ৭ বলে ১৩ রান করে স্টার্কের বলে বোল্ড হলেন ঈশান কিষাণ। ১১ বলে ১১ রান করেন বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন নমন ধীর। এই ম্যাচে মুম্বই দলেইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় ছিলেন রোহিত। ফিল্ডিং না করে সরাসরি ব্যাট করতে নামলেও ঘরের মাঠে সফল হলেন না হিটম্যান। সুনীল নারিনের বলেই আউট হলেন রোহিত।
এরপর মুম্বই দলের দুই মিডল অর্ডার ব্যাটার ব্যর্থ হলেন নাইটদের বোলিংয়ের সামনে। তিলক বর্মা ৬ বলে ৪ রান করে বরুণের বলেই আউট হলেন। অন্যেদিকে নেহাল ওয়াধেরা ১১ বলে ৬ রান করে নারিনের শিকার হলেন। হার্দিককে ১ রানে ফেরালেন রাসেল। ৭১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই।
যদিও সূর্যকুমার যাদব ক্রিজে টিকে ছিলেন। কঠিন সময়ে সূর্যের সঙ্গে মুম্বই দলের হাল ধরেন টিম ডেভিড। এই জুটি রানকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। ঘরের মাঠে সূর্য ক্রমশ উজ্জ্বল হচ্ছিলেন সেই সঙ্গে চাপ ক্রমশ বাড়ছি ল নাইটদের ডাগ আউট। তবে ৩৫ বলে ৫৬ রান করে রাসেলের বলে আউট হলেন সূর্য। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং দুটি ছক্কা দিয়ে। ২৪ রান করে আউট হলেন টিম ডেভিড।
শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে গেল মুন্বই। ২৪ রানে জয় পেল কেকেআর।এই ম্যাচে যাবতীয় সমালোচনার জবাব দিলেন স্টার্ক। ৪ উইকেট নিলেন অজি পেসার। দুটি করে উইকেট পেলেন নারিন, বরুণ চক্রবর্তী, রাসেল। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের আরও কাছে নাইটরা। অন্যদিকে ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে অফ থেকে অনেক দূরে সরে গেল মুম্বই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications