Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: দলে রয়েছেন একাধিক তারকা, শক্তিবৃদ্ধিতে নিলামে কী রণকৌশল নিয়ে নামছে আরসিবি?

মঙ্গলবার বহু প্রতীক্ষিত আইপিএলের নিলাম। এই প্রথমবার দেশের বাইরে আইপিএল নিলাম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এই নিলাম অনুষ্ঠানের জন্য ৩৩৩ জন ক্রিকেটারে তালিকা প্রকাশ করা হয়েছে। এই ক্রিকেটারদের মধ্যে ২১৪ জন রয়েছেন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামের ২৪ ঘণ্টা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে দলগুলি মধ্যে অঙ্ক কষা।

আইপিএলের সূচনা লগ্ন থেকে তারকা খচিত দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্ত ট্রফি জয়ের স্বপ্ন এখনও অধরাই রয়ে গিয়েছে আরসিবির। ২০২৪ সালে আইপিএল ট্রফি জিততে মরিয়া আরসিবি। ইতিমধ্যে কোর টিম মোটামুটি ধরে রেখেছে দক্ষিণী দলটি। তবে ফাঁক ফোকর ভরিয়ে নেওয়ার লক্ষ্যেই নিলামের ময়দানে নামছে আরসিবি।দলের নিমালের রণকৌশল নিয়ে মুখ খুললেন আরসিবি দলের ডিরেক্টর মো বোবাত।

IPL 2024:

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে দীর্ঘ ১২ বছর নানা দায়িত্ব সামলেছেন। তাঁর আমলেই ২০১৯ সালে একদিনের বিশ্বকাপ এবং ২০২২ সালের টি২০ বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ভাগ্য বদলের জন্য হাই-প্রোফাইল মো বোবাতকেই ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে আরসিবি শিবির।

আইপিএলে বরাবরই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে আরসিবি। এবার নিলামের আগেই আরসিবি দল ছেড়ে দিল হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, হ্যাজেলউড, ডেভিড উইলিদের। মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিল বিরাট কোহলির দল। ফলে বোলিং বিভাগকে নিলাম থেকেই শক্তিশালী করতে হবে আরসিবিকে। সিরাজকে সাহায্য করার জন্য ভালো বোলার দরকার বেঙ্গালুরুর।

এই প্রসঙ্গে মো বোবাত বলেছেন, 'আমরা কোর টিমকেই ধরে রেখেছি। আমাদের দলের টপ অর্ডার অত্যন্ত শক্তিশালী। তবে আমরা বেশ কয়েকজনকে ছেড়েও দিয়েছি। এই প্রেক্ষাপটে আমাদের মিডল অর্ডারকে শক্তিশালী করার দিকে লক্ষ্য রাখতে হবে। গ্রিনের আগমন দলের জন্য দারুণ একটা দিক।'

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, আমি এখানে দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে এসেছি, ফাফ-র মতো দারণ অধিনায়ক আছেন , বিরাট ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররা আছেন।ফলে আমি দল নিয়ে আশাবাদী।'
শেষ মরসুমে বেশ কিছু ম্যাচে আরসিবির পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না। দাপটের সঙ্গেই একাধিক ম্যাচ জিতেছে আরসিবি। তবে কিছু ম্যাচে বিরাটরা খুব খারাপ পারফর্ম করে যার কারণে প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়। আরসিবি।

নিলামের আগেই পড়শি রাজ্যের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ক্রিকেটার বদল করেছে আরসিবি। বাংলা দলের ক্রিকেটার শাহবাজ আহমেদকে ছেড়ে দি‌ল ব্যাঙ্গালোর দল। তাঁর পরিবর্তে সানরাইজার্স থেকে তারা দলে এনেছে মায়াঙ্ক দাগারকে।

মায়াঙ্ক অল রাউন্ডার হলেও শেষ মরসুমে তাঁর পারফরম্যান্সও খুব একটা উল্লেখযোগ্য কিছু ছিল না। এরআগে পঞ্জাব কিংস দলের হয়েও খেলেছেন মায়াঙ্ক। এবার বিরাট কোহ‌লিদের দলের সদস্য হয়েছে‌ তিনি।বিরাট কোহ‌লিরা ৪০.৭৫ কোটি টাকা নিয়েই নিলামের ময়দানে নামতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+