IPL 2024, GT vs CSK Updates: চেন্নাই সুপার কিংসকে ভোগাল দুর্বল বোলিং, গুজরাত টাইটান্স জিতে টিকে রইল
IPL 2024: আইপিএলে আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে গতবারের রানার-আপ গুজরাতের।
অন্যদিকে, চেন্নাই সুপার কিংস যদি জয় ছিনিয়ে নেয় তাহলে প্লে-অফের রাস্তা আরও মসৃণ হয়ে যাবে। এই ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান ওয়ানইন্ডিয়া বাংলায়।

গুজরাতের জয়
চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে ভেসে রইল গুজরাত টাইটান্স। ২৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারের শেষ ও দ্বিতীয় ওভারের প্রথম বলে দলগত ২ রানে ২ উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। রাচিন রবীন্দ্র ২ বলে ১ ও অজিঙ্ক রাহানে ৫ বলে ১ রান করেন। ঋতুরাজ গায়কোয়াড় ৩ বলে ০ রানে আউট হলে চেন্নাই সুপার কিংসের স্কোর দাঁড়ায় ২.৫ ওভারে তিন উইকেটে ১০।
এরপর হাল ধরেন ড্যারিল মিচেল ও মঈন আলি। মিচেল ২৭ ও মঈন ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। যদিও ১২ বলের ব্যবধানে দুজনে ফেরেন সাজঘরে। মিচেল ৩৪ বলে ৬৩ ও মঈন ৩৬ বলে ৫৬ রান করেন। ১৩ বলে ২১ রানের বেশি করতে পারেননি শিবম দুবে।
স্ত্রী রিভাবা কন্যাকে নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন। তাঁদের সামনে রবীন্দ্র জাদেজা ১০ বলে ১৮-র বেশি করতে পারেননি। স্যান্টনার ২ বলে ০ করে সাজঘরে ফেরেন। চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ তোলে। মহেন্দ্র সিং ধোনি ১১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। শার্দুল ঠাকুর ৪ বলে ৩ রানে নট আউট থেকে যান।
শেষ ওভারে নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ধোনিকে প্রণাম করতে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। ৪ ওভারে ৩১ রান দিয়ে মিচেল, মঈন ও দুবের উইকেট তুলে নেন মোহিত শর্মা। রশিদ খান চার ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট উমেশ যাদব ও সন্দীপ ওয়ারিয়ারের।
১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে সিএসকে। ৩৫ রানে হারের ফলে নেট রান রেট কমে হলো ০.৪৯১। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আটে গুজরাত, নেট রান রেট মাইনাস (-) ১.০৬৩। নয়ে নেমে গেল মুম্বই।
রবিবার চেন্নাই সুপার কিংসের পরের ম্য়াচ দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ১৮ মে শেষ ম্যাচে প্রতিপক্ষ আরসিবি। প্লে-অফে যেতে গেলে এই দুটি ম্যাচ জিততেই হবে ধোনিদের, সেক্ষেত্রে পৌঁছতে পারবে ১৬ পয়েন্টে। গুজরাত টাইটান্স কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদকে হারালে সর্বাধিক ১৪ পয়েন্টে পৌঁছবে। তা প্লে-অফে ওঠার পক্ষে যথেষ্ট নাও হতে পারে। নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলাফলের উপর।
টার্গেট ২৩২
আইপিএলে চেন্নাই সুপার কিংসের সামনে জেতার জন্য ২৩২ রানের টার্গেট দিল গুজরাত টাইটান্স। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ১২টি ম্যাচে আজ নিয়ে দ্বিতীয়বার টস জেতেন তিনি। গুজরাত টাইটান্স ৩ উইকেটে ২৩১ তুলেছে। দুই ওপেনারই শতরান করেন। শুভমান গিল ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে করেন ৫৫ বলে ১০৪। সাই সুদর্শন করেন ৫১ বলে ১০৩। মেরেছেন পাঁচটি চার, সাতটি ছয়। শাহরুখ খান ৩ বলে ২ রান করেন। ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন তুষার দেশপাণ্ডে।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএলে গুজরাত ও চেন্নাই পরস্পরের বিরুদ্ধে মোট ৬টি ম্যাচ খেলেছে। দুই দলই জিতেছে তিনটি করে দ্বৈরথ। শেষ তিনটি ম্যাচেই অবশ্য জিতেছে সিএসকে। সর্বশেষ পাঁচটি দ্বৈরথের ফল ধোনিদের পক্ষে ৩-২। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস নিজেদের মাঠে ২৬ মার্চ গুজরাত টাইটান্সকে হারিয়েছিল ৬৩ রানে।
More From
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications